জাতীয়

ঢাকার উত্তর–দক্ষিণ সিটিতে কোন আসনে কত ভোটে জয়–পরাজয়?

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় শেষপ্রান্তে। নিরঙ্কুশ জয় নিশ্চিত করার পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রস্তুতিতে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষাপটে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনভুক্ত ১৫টি আসনে কে কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন—তা নিয়ে জনমনে বাড়ছে কৌতূহল।

নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার আসনগুলোতে বিজয়ের ব্যবধান ছিল ভিন্নমাত্রিক—কোথাও বড় ব্যবধান, কোথাও আবার হাড্ডাহাড্ডি লড়াই।

 

  • ঢাকা–৯
    বিএনপির হাবিবুর রশিদ ১,১১,২১২ ভোট পেয়ে বিজয়ী।
    বিজয়ের ব্যবধান: প্রায় ৫৮ হাজার ভোট।
  • ঢাকা–১৮
    বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ১,৪৪,৭১৫ ভোটে জয়ী।
    ব্যবধান: ৩৩,৪১৮ ভোট।
  • ঢাকা–৬
    বিএনপির ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোট পেয়ে নির্বাচিত।
    ব্যবধান: ২৩,১৫৩ ভোট।
  • ঢাকা–১২
    জামায়াতে ইসলামীর মো. সাইফুল আলম ৫৩,৭৭৩ ভোটে জয়ী।
    ব্যবধান: ২২,৮১০ ভোট।
  • ঢাকা–১৫
    জামায়াত আমির ডা. শফিকুর রহমান ৮৫,১৩১ ভোট পেয়ে বিজয়ী।
    ব্যবধান: ২১,৬১৪ ভোট।
  • ঢাকা–১৪
    জামায়াত প্রার্থী মীর আহমাদ বিন কাসেম ১,০১,১১৩ ভোটে জয়ী।
    ব্যবধান: ১৭,৭৯০ ভোট।
  • ঢাকা–৫
    জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন ৯৬,৬৪১ ভোটে নির্বাচিত।
    ব্যবধান: ৯,১৫০ ভোট।
  • ঢাকা–৭
    বিএনপির হামিদুর রহমান ১,০৪,৬৬৬ ভোট পেয়ে জয়ী।
    ব্যবধান: ৬,১৮৩ ভোট।
  • ঢাকা–৮
    বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫৯,৩৬৬ ভোটে জয়।
    ব্যবধান: ৫,২৩৯ ভোট।
  • ঢাকা–১৭
    বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ৭২,৬৯৯ ভোটে বিজয়ী।
    ব্যবধান: ৪,৩৯৯ ভোট।
  • ঢাকা–১৬
    জামায়াতের মো. আব্দুল বাতেন ৮৮,৮২৮ ভোটে জয়ী।
    ব্যবধান: ৩,৩৬১ ভোট।
  • ঢাকা–১০
    বিএনপির শেখ রবিউল আলম ৮০,৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত।
    ব্যবধান: ৩,৩০০ ভোট।
  • ঢাকা–৪
    জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদীন ৭৭,৩৬৭ ভোটে জয়ী।
    ব্যবধান: ২,৯২০ ভোট।
  • ঢাকা–১৩
    বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ ৮৮,৩৮৭ ভোটে জয়ী।
    ব্যবধান: ২,৩২০ ভোট।
  • ঢাকা–১১
    জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম ৯৩,৮৭২ ভোট পেয়ে বিজয়ী।
    ব্যবধান: ২,০৩৯ ভোট।

 

এম সিরাজ উদ্দিন মিয়া
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া, প্রজ্ঞাপন জারি

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া-কে মন্ত্রিপরিষদ সচিবের (চুক্তিভিত্তিক) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী এম সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তিনি ওএসডি হন এবং ২০১৬ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ‘সিরাজ উদ্দিন সাথী’ নামে পরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্মচিন্তা ও অর্থনীতি বিষয়ে ৩২টি গ্রন্থ রচনা করেছেন। তার প্রথম গ্রন্থ বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য সম্পাদনা করেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আমলাতন্ত্র বিষয়ক তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র এবং আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২৬ 0
ড. শেখ আব্দুর রশীদ

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ঢাকার উত্তর–দক্ষিণ সিটিতে কোন আসনে কত ভোটে জয়–পরাজয়?

অধ্যাপক আলী রীয়াজ

“জনগণ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে”: আলী রীয়াজ

সোম বা মঙ্গলবারই হতে পারে নতুন সরকারের শপথ গ্রহন

অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচিত সংসদ সদস্যদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সরকারের নীতিমালা অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন শপথ অনুষ্ঠানের দায়িত্ব নিতে পারেন, যা আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) বা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আয়োজনের সম্ভাবনা রয়েছে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, নির্বাচনের গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে। সংবিধান অনুযায়ী বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। তবে তাঁর পদত্যাগের পর শপথ অনুষ্ঠানের দায়িত্ব অনিশ্চিত হয়ে পড়েছে। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় কারাগারে থাকায় বিকল্প সাংবিধানিক প্রক্রিয়াও জটিল। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, শপথ অনুষ্ঠানের বিষয়টি শুধু প্রক্রিয়াগত নয়, এবারের নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপটও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সংবিধান অনুচ্ছেদ ১২৩(৩) অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও, এবারের নির্বাচন সেই কাঠামোর বাইরে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক ঐকমত্যে শপথ অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন সম্ভব, যা দলগুলোর সম্মতিতে তিন দিনের অপেক্ষা ছাড়াই আয়োজন করা যেতে পারে। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর সরকার পতনের পর ৬ আগস্ট সংসদ ভেঙে যায়। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ২৯৭টির বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। দুই আসনের গেজেট উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত। ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯ আসনে জয়ী এবং তাদের মিত্ররা পেয়েছে আরও ৩টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসন ও তাদের জোটের শরিকরা ৯টি আসনে জয়লাভ করেছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২৬ 0

তারেক রহমানকে বিজয়বার্তায় অভিনন্দন জানালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

আপনার ভোট কেন্দ্র ও নম্বর জানুন ঘরে বসেই

নির্বাচন ও গণভোটে অভিযোগ প্রতিকারে সরকারের কন্ট্রোল রুম চালু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনকালীন সমন্বয় ও অভিযোগ ব্যবস্থাপনায় বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে স্থাপিত এই কন্ট্রোল রুমের মাধ্যমে মাঠ প্রশাসন থেকে আসা নির্বাচনসংক্রান্ত অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য একটি হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন প্রতিদিন একজন করে যুগ্মসচিব। প্রতিটি শিফটে উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও সহায়ক কর্মীরা দায়িত্ব পালন করবেন। অফিস আদেশে বলা হয়েছে, কন্ট্রোল রুমে প্রাপ্ত অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0

নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা হবে শুক্রবার সকালেই: ইসি

৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আছে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ

ভোটকেন্দ্রে পুলিশের জন্য ২২ ধরনের নিষেধাজ্ঞা জারি

0 Comments