জাতীয়

রমজান মাসে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬

হাইকোর্ট দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল রমজান মাস জুড়ে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান-এর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনার জন্য হাইকোর্টে রিট দায়ের করেছিলেন মো. ইলিয়াস আলী মন্ডল। নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চলমান রাখলে কোমলমতি শিশু-কিশোরদের রোজা পালন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণে সমস্যা সৃষ্টি হয়। এছাড়া, স্কুল চালু থাকলে শহরগুলোতে যানজট এবং নাগরিকদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকে।
হাইকোর্ট এই প্রথা ও সংবিধান অনুযায়ী স্কুল বন্ধ রাখার ন্যায্যতা স্বীকৃতি দিয়েছে এবং সরকারের তর্কিত সিদ্ধান্তকে নিরুপায় হিসেবে চিহ্নিত করেছে।

এ এম এম নাসির উদ্দিন আহমেদ
নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সিইসি নাসির উদ্দিন

সংবিধানের ১৫৮(২)(খ) অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আহমেদ নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে সিইসির বাসভবনে উপস্থিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২ আসনে জয়ী বিএনপি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবে। এর পরই নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৬ 0

রমজানে স্কুল বন্ধের আদেশ স্থগিত করল হাইকোর্টের আপিল বিভাগ

মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়লেন মো. তৌহিদ হোসেন

রমজান মাসে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে দুইজন পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতা করেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৬ 0
ড. নাসিমুল গনি

মন্ত্রীপরিষদের নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

দায়িত্ব শেষে প্রধান উপদেষ্টা মনোনিবেশ করবেন সামাজিক কর্মকাণ্ডে

সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভে তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন

বঙ্গভবনে নয় খোলা প্রাঙ্গণে হবে নতুন সরকারের শপথ, দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি

দীর্ঘদিনের রীতি ভেঙে এবার খোলা প্রাঙ্গণে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি ও রাজনৈতিক সূত্র জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর আগে একই দিনে সকালে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পরপরই শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জাতীয় সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, সাংবিধানিক বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই সংসদ সদস্যদের শপথ সম্পন্ন করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করে। এবারের নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮ আসন নিয়ে প্রধান বিরোধী দলে বসতে যাচ্ছে। সাধারণত রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ পড়ালেও এবার স্থান পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার দায়িত্বে না থাকায় সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—তা নিয়েও আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংবিধানিক বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচন করা হবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানালে আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
এম সিরাজ উদ্দিন মিয়া

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া, প্রজ্ঞাপন জারি

ড. শেখ আব্দুর রশীদ

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ঢাকার উত্তর–দক্ষিণ সিটিতে কোন আসনে কত ভোটে জয়–পরাজয়?

0 Comments