চিলাহাটি-রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসে প্রথমবারের মতো শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) কোচ সংযোজন করা হয়েছে। ঈদের আগে এমন উদ্যোগে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।
রেলওয়ে সূত্র জানায়, এতদিন ট্রেন দুটি ১০টি শোভন চেয়ার (নন-এসি) কোচ নিয়ে চলাচল করত। সীমান্ত স্টেশন চিলাহাটি থেকে ডোমার, নীলফামারী, সৈয়দপুর হয়ে পার্বতীপুর জংশন, হিলি, জয়পুরহাট, সান্তাহার, নাটোর, আব্দুলপুর জংশন ও রাজশাহী পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকেলে ট্রেন দুটি চলাচল করে।
এ রুটে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করলেও এতদিন এসি কোচ না থাকায় উচ্চ আয়ের যাত্রীরা রেলসেবা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে রেল কর্তৃপক্ষ তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে একটি করে এসি কোচ যুক্ত করে। বর্তমানে এসব কোচের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
সূত্র জানায়, প্রতিটি এসি কোচে রাতে ২৪টি শয়নব্যবস্থা ও দিনে ৪৮টি আসন রয়েছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচ দুটি দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা-এ ভারী মেরামত শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে।
কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নূর মোহাম্মদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুটি এসি কোচ প্রস্তুত করে সংশ্লিষ্ট ট্রেনে সংযোজন করা হয়েছে।
সৈয়দপুর স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, প্রচার কম থাকায় প্রাথমিকভাবে সাড়া সীমিত হলেও ঈদকে সামনে রেখে যাত্রীচাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর সড়কে প্রাণহানি হ্রাস ও আইনানুগ নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গুলশান-২ এলাকায় পরিচালিত এ অভিযানে অনুমোদনহীন ও নিম্নমানের প্লাস্টিক হেলমেট তাৎক্ষণিকভাবে অপসারণ ও ধ্বংস করা হয়। ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন পরিপন্থী এসব হেলমেট ব্যবহার দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়ায় এবং কার্যকর সুরক্ষা প্রদানে ব্যর্থ হয়। কর্মসূচিতে মোটরসাইকেল চালকদের থামিয়ে আইনগত বাধ্যবাধকতা ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিআরটিএ অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহারই জীবন সুরক্ষার একমাত্র কার্যকর উপায়। এ ধরনের অভিযান কেবল প্রতীকী নয়, বরং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন প্রয়োগের অংশ হিসেবেই অব্যাহত থাকবে।
"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" প্রতিপাদ্যে রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, ওসি সুব্রত কুমার, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মো. জিহাদুল ইসলাম, রামপাল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম. এ সবুর রানা, প্রেসক্লাব রামপালের সাবেক সহ-সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞান মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রদর্শনী উপস্থাপন করেন। এরপরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে মেলার পরিবেশ প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রযোজ্য ধারায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন। বিস্তারিত আসছে....