বাংলাদেশ

বনদস্যু দমনে কোস্টগার্ডের নেতৃত্বে সুন্দরবনে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু

Icon
বাগেরহাট
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কোস্ট গার্ড–এর নেতৃত্বে সুন্দরবনে বনদস্যু দমনে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয়ে গঠিত বিশেষ টিম মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে সুন্দরবন–এর বিভিন্ন খাল ও নদীতে একযোগে অভিযান শুরু করে।
সম্প্রতি ১৬ ফেব্রুয়ারি রাত থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত নারিকেলবাড়ীয়া ও দুবলার শুঁটকি পল্লীসহ বিভিন্ন এলাকায় মাছ ধরার সময় অন্তত ৪৪ জন জেলেকে অপহরণের অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ধারাবাহিক এসব অপহরণে উপকূলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এর আগে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম খুলনায় মতবিনিময় সভায় সুন্দরবনে দস্যুতা দমনে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, দস্যুদের পুনরুত্থানে জেলেরা বনে যেতে ভয় পাচ্ছেন; এতে ইকো-ট্যুরিজম ও ব্লু-ইকোনমি ক্ষতিগ্রস্ত হতে পারে। সব বাহিনীর সমন্বয়ে দ্রুত অভিযানের ঘোষণা দেন তিনি।


কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, দস্যুদের সম্ভাব্য আস্তানা চিহ্নিত করে নদীপথে টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ট্রলার ও নৌযান তল্লাশি এবং বনজীবী-জেলেদের কাছ থেকে তথ্য সংগ্রহ চলছে।
সংস্থাটির তথ্যমতে, ৫ আগস্ট পরবর্তী সময়ে সুন্দরবনে পরিচালিত অভিযানে ৫৩টি আগ্নেয়াস্ত্র, ৫টি হাতবোমা, ৮৫টি দেশীয় অস্ত্র ও ৫০৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় ৬৯ জন দস্যু আটক এবং তাদের জিম্মিতে থাকা ৫২ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান এ সাঁড়াশি অভিযানে বনদস্যুদের তৎপরতা দ্রুত নিয়ন্ত্রণে আসবে এবং সুন্দরবনে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরের জলাভূমি-খাল পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু

  নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল ও বড় ড্রেন পরিষ্কার এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলিম মোড় সংলগ্ন এলাকায় বড় ড্রেন পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে বাস্তবায়ন করছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহরজুড়ে প্রায় এক হাজার গাছ রোপণের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১১, ২০২৬ 0

তথ্য দিলে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস, নরসিংদীর গণশুনানীতে চিফ প্রসিকিউটর

ছবি: প্রতিনিধি

“প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রান সহায়তা পাবে”: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

  নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। জানা যায়, নিজ জেলা লালমনিরহাটে সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজধানীতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১১, ২০২৬ 0

বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ দোকান

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে উপজেলা প্রশাসনের অভিযান

ছবি:প্রতিনিধি
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ গরু জব্দ

    পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। মালকাডাঙ্গা এলাকায় সীমান্ত পিলার ৭৭৫/১১এস সংলগ্ন বাংলাদেশ অংশে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল মদ উদ্ধার করা হয়। অপরদিকে বড়শশী সীমান্তে চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া দেয়। এসময় হামলার চেষ্টা হলে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে একটি গরু ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। বিজিবি জানায়, জব্দকৃত মদ ও গরুর বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

আমির খসরু লাবলু এপ্রিল ১০, ২০২৬ 0

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

গুলশানে নিম্নমানের হেলমেট ধ্বংসে ডিএমপির ব্যতিক্রমী অভিযান

ছবি: প্রতিনিধি

সুন্দরবনের দস্যুতা দমন ও নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

0 Comments