বাংলাদেশ

ডাকসু পরাজয়ের পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে যোগদান করেছেন শামীম হোসেন

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬
শামীম হোসেন
শামীম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র উপ-সভাপতি প্রার্থী শামীম হোসেন নতুন অধ্যাপক হিসেবে নর্দান বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। শামীম তার নিয়োগের খবর নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেন।
গত সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩,৮৮৪ ভোটে পরাজিত হলেও তার অনন্য প্রচার ও প্রতিশ্রুতির কারণে তখনও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
“প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রান সহায়তা পাবে”: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  পঞ্চগড়ের বোদা উপজেলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। অনুষ্ঠানে তিনি বলেন, দলীয় পরিচয় বা ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই ত্রাণ সহায়তা পাবেন। ত্রাণ বিতরণ ও কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তা প্রদানে কোনো ধরনের দলীয় প্রভাব রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে সবাই ক্ষতিগ্রস্ত হয়, তাই সহায়তাও নিরপেক্ষভাবে বিতরণ করতে হবে। তরুণদের মাদক ও দুর্নীতি থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে তিনি বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার, ১৩০টি পরিবারের মাঝে টিন ও নগদ সহায়তা এবং ৪৩০ জনকে চাল বিতরণ করা হয়।  

আমির খসরু লাবলু এপ্রিল ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে শান্তিপুর এলাকায় সংঘটিত এ ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সংশ্লিষ্ট দোকানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে এ ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরবর্তী আইনগত ও কারিগরি তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে উপজেলা প্রশাসনের অভিযান

ছবি:প্রতিনিধি

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ গরু জব্দ

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

গুলশানে নিম্নমানের হেলমেট ধ্বংসে ডিএমপির ব্যতিক্রমী অভিযান

  রাজধানীর সড়কে প্রাণহানি হ্রাস ও আইনানুগ নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গুলশান-২ এলাকায় পরিচালিত এ অভিযানে অনুমোদনহীন ও নিম্নমানের প্লাস্টিক হেলমেট তাৎক্ষণিকভাবে অপসারণ ও ধ্বংস করা হয়। ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন পরিপন্থী এসব হেলমেট ব্যবহার দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়ায় এবং কার্যকর সুরক্ষা প্রদানে ব্যর্থ হয়। কর্মসূচিতে মোটরসাইকেল চালকদের থামিয়ে আইনগত বাধ্যবাধকতা ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিআরটিএ অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহারই জীবন সুরক্ষার একমাত্র কার্যকর উপায়। এ ধরনের অভিযান কেবল প্রতীকী নয়, বরং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন প্রয়োগের অংশ হিসেবেই অব্যাহত থাকবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনের দস্যুতা দমন ও নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

মোরেলগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস ভবন, দ্রুত নির্মাণের দাবি

0 Comments