অর্থনীতি

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ

Icon
নিখাদ খবর ডেস্ক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারী। এতে বিদ্যুৎকেন্দ্রের সাবেক এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলভিষিক্ত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফ্রেব্রুয়ারি) তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম (এইচআর-পিআর) আনোয়ারুল আজিম।রামপাল তাপ বিদ্যুকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, এই পদে যোগদানের আগে তিনি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করাসহ পরিবেশগত নিয়মাবলী পরিপালনের সম্পৃক্ত ছিলেন। এই সময়ে তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্পের ভিতরে টাউনশিপ উন্নয়নমূলক কাজও পরিচালনা করেছেন।
তাপবিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম (এইচআর-পিআর) আনোয়ারুল আজিম বলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তার বাড়ি সেখানেই। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি ও গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করেন।
ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎখাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই সন্তানের জনক।

অর্থনীতি

আরও দেখুন
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারী। এতে বিদ্যুৎকেন্দ্রের সাবেক এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলভিষিক্ত হয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ ফ্রেব্রুয়ারি) তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম (এইচআর-পিআর) আনোয়ারুল আজিম।রামপাল তাপ বিদ্যুকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, এই পদে যোগদানের আগে তিনি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করাসহ পরিবেশগত নিয়মাবলী পরিপালনের সম্পৃক্ত ছিলেন। এই সময়ে তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্পের ভিতরে টাউনশিপ উন্নয়নমূলক কাজও পরিচালনা করেছেন। তাপবিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম (এইচআর-পিআর) আনোয়ারুল আজিম বলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তার বাড়ি সেখানেই। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি ও গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎখাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই সন্তানের জনক।

নিখাদ খবর ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

দেশীয় বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

ফের ঊর্ধ্বগতি সোনার দামে

ছবি: সংগৃহীত

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিপ্রতি ৭ হাজার ৬৪০ টাকা

ছবি: সংগৃহীত
আবারো ১৯৬.৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৯ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই ডলার ক্রয় কার্যক্রম সম্পন্ন হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডলার কেনাবেচার ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় হার ও কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা। একই দরে আগের দিন বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে। এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি অতিরিক্ত ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কেনা হয়। ফলে ফেব্রুয়ারি মাসের প্রথম পাঁচ দিনেই বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ৪৫১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে জানুয়ারি মাসজুড়েও একাধিক দফায় বিভিন্ন সংখ্যক বাণিজ্যিক ব্যাংক থেকে একই দরে ডলার সংগ্রহ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাজারভিত্তিক ব্যবস্থাপনার অংশ হিসেবে নির্ধারিত কাট-অফ রেটে ডলার কেনা হয়েছে এবং এই প্রক্রিয়া রিজার্ভ ব্যবস্থাপনার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0

বিশ্ববাজারে স্বর্ণের নতুন ইতিহাস, আউন্সপ্রতি দাম ছাড়াল ৫,২০০ ডলার

আহসান হাবিব মনসুর

দুর্নীতি ও পরিবারতন্ত্রে বিপন্ন বাংলাদেশের ব্যাংকিং খাত: গভর্নর মনসুর

জনতা ব্যাংকের ৭০ শতাংশেরও বেশি ঋণ খেলাপি

ছবি: সংগৃহীত
ডিসেম্বরে দেশে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স, শীর্ষে সৌদি আরব

ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে নথিভুক্ত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, শুধু ডিসেম্বরেই বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ২২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। এই প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। দেশভিত্তিক হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে—৪৯ কোটি ডলারের বেশি। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে প্রায় ৪৭ কোটি ৬০ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি ও ওমান থেকেও উল্লেখযোগ্য অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ সবচেয়ে বেশি, যা মোট আয়ের বড় অংশ জুড়ে রয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এসেছে। বাংলাদেশ ব্যাংকের মতে, ধারাবাহিক প্রণোদনা, হুন্ডি দমন এবং ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা বৃদ্ধির ফলেই রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরেও প্রবাসী আয় দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা হিসেবে ভূমিকা রাখছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বাংলাদেশি টাকার আজকের আন্তর্জাতিক বিনিময় হার

ডলারের দাম বাড়ছে: কী প্রভাব পড়ছে আমদানি-রপ্তানিতে?

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: বাজারে কেমন প্রভাব পড়বে?

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: বাজারে কেমন প্রভাব পড়বে?

0 Comments