অর্থনীতি

সংকট না কাটলে বন্ধ সব ফিলিং স্টেশন: পাম্প মালিকদের আল্টিমেটাম

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ মার্চ ২৪, ২০২৬

নীলফামারী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যথায় জেলার সব ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সৈয়দপুর শহরে অনুষ্ঠিত সমিতির জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক ও আইয়ুব ব্রাদার্স ফিলিং স্টেশন–এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. একরামুল হক জানান, জেলার ছয়টি উপজেলায় মোট ৩৮টি পেট্রোল পাম্প রয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় পাম্প পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারিভাবে রেশনিং না থাকলেও বাস্তবে সীমিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। সপ্তাহে মাত্র দুই দিন প্রতিটি পাম্পে ২ থেকে ৩ হাজার লিটার করে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অত্যন্ত কম। ফলে প্রতিদিন পাম্পে যানবাহনের চালকদের ভিড় বাড়ছে এবং প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

সম্প্রতি জলঢাকা উপজেলার টেঙ্গনমারিতে একটি ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষে এক কর্মচারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

সমিতির নেতারা বলেন, এ পরিস্থিতিতে পাম্প পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত না হলে পাম্প বন্ধ রাখা ছাড়া বিকল্প থাকবে না।

একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সমিতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পাম্প মালিকরা।

অর্থনীতি

আরও দেখুন
সংকট না কাটলে বন্ধ সব ফিলিং স্টেশন: পাম্প মালিকদের আল্টিমেটাম

নীলফামারী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যথায় জেলার সব ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সৈয়দপুর শহরে অনুষ্ঠিত সমিতির জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক ও আইয়ুব ব্রাদার্স ফিলিং স্টেশন–এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. একরামুল হক জানান, জেলার ছয়টি উপজেলায় মোট ৩৮টি পেট্রোল পাম্প রয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় পাম্প পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, সরকারিভাবে রেশনিং না থাকলেও বাস্তবে সীমিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। সপ্তাহে মাত্র দুই দিন প্রতিটি পাম্পে ২ থেকে ৩ হাজার লিটার করে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অত্যন্ত কম। ফলে প্রতিদিন পাম্পে যানবাহনের চালকদের ভিড় বাড়ছে এবং প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। সম্প্রতি জলঢাকা উপজেলার টেঙ্গনমারিতে একটি ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষে এক কর্মচারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানান তিনি। সমিতির নেতারা বলেন, এ পরিস্থিতিতে পাম্প পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত না হলে পাম্প বন্ধ রাখা ছাড়া বিকল্প থাকবে না। একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সমিতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পাম্প মালিকরা।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৪, ২০২৬ 0

এক ধাক্কায় ৮০% বাড়ল জেট ফুয়েলের দাম

দেশের সমস্ত পেট্রোল পাম্প যে কোনো মুহূর্তে বন্ধের আশঙ্কা

পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া

ঈদে বিশেষ শিডিউলে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে

কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ সোমবার (১৫ মার্চ) দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন শাখা ও বুথগুলো প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় ১৮ ও ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে, তবে গ্রাহকের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বন্দর সংলগ্ন শাখাগুলো নিজেদের ব্যবস্থায় লেনদেন নিশ্চিত করবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন (২১ মার্চ) সব ব্যাংক বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে দেশের বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স প্রবাহ এবং শিল্পখাতে বেতন-ভাতা পরিশোধের কার্যক্রম সচল রাখা হবে। কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত নিরাপত্তা ও দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬ 0

আবারো কমলো স্বর্ণের দাম

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

১২ দিনে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ১৬ জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

সোনার দাম দুইদিনে বাড়লো ভরিপ্রতি ২,২১৬ টাকা

আজ বুধবার (১১ মার্চ) দেশের বাজারে সোনার দাম আবার ঊর্ধ্বমুখী। ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা, যা গতকালের তুলনায় ২ হাজার ২১৬ টাকা বেশি। টানা দুই দিনে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৫ হাজার ৪৫২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বেড়ে যাওয়ায় আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। একই সঙ্গে ভালো মানের রুপার দামও বেড়ে ভরিপ্রতি ৬ হাজার ৭০৭ টাকা হয়েছে। ২১ ক্যারেট সোনার দাম এখন ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা। বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। দেশীয় বাজারের এই ওঠানামার মূল কারণ হলো বিশ্ববাজারে সোনার অস্থিরতা, যা ইরান-ইসরায়েল সংঘাতের পর আরও তীব্র হয়েছে। গত ৩০ দিনে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে প্রায় ২২৫ ডলার, আর ছয় মাসে বৃদ্ধি হয়েছে প্রায় ১,৫৯০ ডলার। সংক্ষেপে, বিশ্ববাজারের অস্থিরতা ও স্থানীয় চাহিদার কারণে দেশের বাজারে সোনার দাম গতকাল ও আজ দুই দিন ধারাবাহিকভাবে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬ 0

কেন্দ্রীয় ব্যাংকের ছাড়পত্র ছাড়া ফেরত নিতে পারবে ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন

আবারো কমলো স্বর্ণের দাম

জ্বালানি অস্থিরতার মাঝে বাড়লো জেট ফুয়েলের দাম

0 Comments