বাংলাদেশ

অপ্রশস্ত রেলগেটের কারণে সৈয়দপুরে ভয়াবহ যানজট, ভোগান্তিতে মানুষ

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ মার্চ ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ২নং রেলগেটের অপ্রশস্ততা দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টেশন সংলগ্ন হওয়ায় ট্রেনের ঘনঘন সান্টিং কার্যক্রমের ফলে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার গেট বন্ধ রাখতে হয়, এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ব্যাহত হচ্ছে জনসাধারণের স্বাভাবিক চলাচল।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে চার লাখ মানুষের বসবাস, যাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান পথ এই রেলগেট। বর্তমানে প্রায় ৩০ ফুট প্রশস্ত গেটটি সম্প্রসারণ করে অন্তত ৬০ ফুটে উন্নীত ও ওয়ানওয়ে ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, ইঞ্জিন সান্টিংয়ের সময় অসতর্কভাবে রেললাইনে প্রবেশ করা যানবাহন অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়, যা নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আরও প্রকট করে তুলেছে। স্থানীয় চিকিৎসক ওয়াসিম বারী জয় জানান, দ্রুত রেলগেট সম্প্রসারণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা রেলগেটটিকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে উল্লেখ করে দ্রুত সম্প্রসারণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে রেলওয়ে পূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা তহিদুল ইসলাম জানিয়েছেন, অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে গেটটি প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে, যা অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ

আরও দেখুন
ভেজা শরীরে মোবাইল চার্জ দিতে গিয়ে মুহূর্তেই ঝরে গেল সিফাতের জীবন

  শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত স্থানীয় মাহফুজুর রহমানের ছেলে এবং তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন বলে পরিবার জানিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল শেষে ভেজা শরীরে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন চার্জ দিতে গেলে শর্ট সার্কিটের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

শেরপুর প্রতিনিধি> মার্চ ৩০, ২০২৬ 0

মাদারীপুরে বিয়ের চেয়ার নিয়ে দুই গ্রুপের ককটেল সংঘর্ষ

ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

ছবি: প্রতিনিধি

অপ্রশস্ত রেলগেটের কারণে সৈয়দপুরে ভয়াবহ যানজট, ভোগান্তিতে মানুষ

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে অগ্নিকান্ডে ৬টি পরিবারের সব পুড়ে ছাই

  নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায় রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়টি পরিবারের বসতঘর ও মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, লিপি আক্তারের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলামের পরিবার সর্বস্ব হারায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ৩০, ২০২৬ 0

মুক্তিপনের দাবীতে সুন্দরবনে জলদস্যু “নানাভাই ” বাহিনীর হাতে জেলে অপহৃত

ছবি: প্রতিনিধি

কর্মবিরতি প্রত্যাহার, রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
নালিতাবাড়ীতে প্রসূতি মৃত্যুর অভিযোগে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা

  শেরপুরের নালিতাবাড়ী শহরে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া সিজারিয়ান অপারেশনসহ চিকিৎসাসেবা চালানোর অভিযোগে মায়ান জেনারেল হাসপাতাল সীলগালা করা হয়েছে।  রবিবার (২৯ মার্চ) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হুমায়ন আহমেদ নূর উপস্থিত ছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, গত শুক্রবার সিজার করা এক প্রসূতি আকলিমা বেগম (৩৬) অপারেশনের পর অসুস্থ হয়ে ময়মনসিংহে প্রেরণ করা হলেও শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। অনুমোদনবিহীন হাসপাতালটি ঘটনার প্রেক্ষিতে বন্ধ রাখে কর্তৃপক্ষ।

নালিতাবাড়ী,শেরপুর মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

এবারের ঈদযাত্রা তুলোনামুলক স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

ছবি: প্রতিনিধি

নীলফামারীসহ রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ও কর্মবিরতি

0 Comments