শিক্ষা

১৮ লক্ষাধিক পরীক্ষার্থী নিয়ে আজ থেকে শুরু হল এসএসসি ও সমমানের পরিক্ষা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ২১, ২০২৬


সারা দেশে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা, প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র।


মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা গ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের কেন্দ্র প্রাঙ্গণে অন্তত ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকায় শিক্ষার্থীরা সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে, যার মধ্যে ছেলে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং মেয়ে ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে কেন্দ্রসংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, পর্যবেক্ষণ জোরদারে ৩ হাজার ২০৯টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা বোর্ডসমূহকে প্রয়োজনীয় তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ও আইনানুগতা বজায় রাখতে সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

 

শিক্ষা

আরও দেখুন
১৮ লক্ষাধিক পরীক্ষার্থী নিয়ে আজ থেকে শুরু হল এসএসসি ও সমমানের পরিক্ষা

সারা দেশে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা, প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা গ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের কেন্দ্র প্রাঙ্গণে অন্তত ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকায় শিক্ষার্থীরা সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করে। পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে, যার মধ্যে ছেলে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং মেয়ে ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে কেন্দ্রসংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, পর্যবেক্ষণ জোরদারে ৩ হাজার ২০৯টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা বোর্ডসমূহকে প্রয়োজনীয় তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ও আইনানুগতা বজায় রাখতে সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৬ 0

এসএসসি পরীক্ষায় কার্যকর হচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’

অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির উপর হামলা

শিখন ঘাটতি পূরণের জন্য ১০ শনিবার ক্লাস খোলা

লটারির পদ্ধতি বাতিল, স্কুল ভর্তি হবে পরীক্ষা নির্ভর: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয় দেশের স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম বাতিল করার ঘোষণা দিয়েছে এবং পরীক্ষা-পদ্ধতিতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করতে সব শ্রেণিতে পরীক্ষা কার্যকর করা হবে। তিনি আরও বলেন, “প্রাথমিক পর্যায়ের ভর্তি পরীক্ষা হবে সহজ ও শিশু-বান্ধব। কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত চাপের মধ্যে রাখার পরিকল্পনা নেই।” এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় স্কুল ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে চাচ্ছে। লটারি ব্যবস্থা কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সাল থেকে চালু হলেও, এবার শিক্ষাব্যবস্থায় পূর্বাবস্থায় ফেরানো হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬ 0

ঢাবির নতুন ভিসি ওবায়দুল ইসলাম ও ইউজিসির চেয়ারম্যান হচ্ছেন মামুন আহমেদ

সালাহউদ্দিন আম্মার

ঢাবি নিয়ে আম্মারের বিতর্কিত মন্তব্য

বরিশাল শিক্ষাবোর্ডে সব পরীক্ষার্থী ‘মেয়ে’!

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগে উন্নীতের ঘোষণা

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সরকার এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার উদ্যোগ নিচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে এমপিওভুক্তির জন্য আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হবে। কোন ধরনের অনিয়ম বা ঘুষ-বাণিজ্যের বিষয়ও খতিয়ে দেখা হবে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া দ্রুত কার্যকর করা হবে এবং বেতন বিলম্বের বিষয় পর্যবেক্ষণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা জারি

শিক্ষার্থীদের থেকে পুনঃভর্তি ফি আদায় নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি হলেন ড. এ এস মো. আবদুল হাছিব

0 Comments