শিক্ষা মন্ত্রণালয় দেশের স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম বাতিল করার ঘোষণা দিয়েছে এবং পরীক্ষা-পদ্ধতিতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করতে সব শ্রেণিতে পরীক্ষা কার্যকর করা হবে। তিনি আরও বলেন, “প্রাথমিক পর্যায়ের ভর্তি পরীক্ষা হবে সহজ ও শিশু-বান্ধব। কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত চাপের মধ্যে রাখার পরিকল্পনা নেই।”
এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় স্কুল ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে চাচ্ছে। লটারি ব্যবস্থা কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সাল থেকে চালু হলেও, এবার শিক্ষাব্যবস্থায় পূর্বাবস্থায় ফেরানো হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় দেশের স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম বাতিল করার ঘোষণা দিয়েছে এবং পরীক্ষা-পদ্ধতিতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করতে সব শ্রেণিতে পরীক্ষা কার্যকর করা হবে। তিনি আরও বলেন, “প্রাথমিক পর্যায়ের ভর্তি পরীক্ষা হবে সহজ ও শিশু-বান্ধব। কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত চাপের মধ্যে রাখার পরিকল্পনা নেই।” এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় স্কুল ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে চাচ্ছে। লটারি ব্যবস্থা কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সাল থেকে চালু হলেও, এবার শিক্ষাব্যবস্থায় পূর্বাবস্থায় ফেরানো হচ্ছে।
শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সরকার এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার উদ্যোগ নিচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে এমপিওভুক্তির জন্য আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হবে। কোন ধরনের অনিয়ম বা ঘুষ-বাণিজ্যের বিষয়ও খতিয়ে দেখা হবে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া দ্রুত কার্যকর করা হবে এবং বেতন বিলম্বের বিষয় পর্যবেক্ষণ করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে এআই অ্যাপের সহায়তায় উত্তর খোঁজার অভিযোগে এক ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আটক শিক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তার রোল নম্বর ৩১১০০০৫২। তিনি ঢাকার সিদ্ধেশ্বরীর বাসিন্দা হলেও স্থায়ী নিবাস খুলনায়। তার বাবা ড. সাহা চঞ্চল কুমার জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং মা অল্পনা সাহা গৃহিণী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে হলের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে কাছে গিয়ে দেখা যায়, তিনি মোবাইল ফোনে ছবি তুলে ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়। এ বিষয়ে সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ওই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।