বাংলাদেশ

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৯, ২০২৬

রাজধানীর আদাবর এলাকা থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের পরিবর্তনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেফতার হলে গত ডিসেম্বর মাসে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় শেখ মো. জাহাঙ্গীর আলমকে। এর আগে ২০১৯ সালে সংগঠনের দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে সমীর চন্দ সভাপতি নির্বাচিত হন।
পরে ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়, যা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সময়েও অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতার হওয়া অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ এনে মামলাও করা হয়েছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
মোরেলগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা কার্যক্রম, চলবে ১০ মে পর্যন্ত

  শিশুস্বাস্থ্য সুরক্ষায় বৃহৎ পরিসরে টিকাদান উদ্যোগ নিয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে হাম-রুবেলা প্রতিরোধ কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। উপজেলার মোট ৩৮৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হচ্ছে, যেখানে প্রায় ৩২ হাজার ৫৫০ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, হাম ও রুবেলা সংক্রামক এবং শিশুদের জন্য উচ্চঝুঁকিপূর্ণ রোগ; সময়মতো টিকাদান নিশ্চিত করা হলে এ রোগসমূহ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না থাকে। অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।  

মোরেলগঞ্জ, বাগেরহাট এপ্রিল ২০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে প্রশাসনিক শূন্যতা, স্থবির উন্নয়ন ও সেবায় ভোগান্তি চরমে

কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ছবি: প্রতিনিধি

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী

নীলফামারীতে বজ্রপাতে ভ্যান চালক নিহত, স্কুল শিক্ষকসহ ৬ জন আহত

  নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পুলের হাট এলাকায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, আহত শিক্ষকের বুকের ডান পাশে দগ্ধের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬ 0

অবশেষে নরসিংদী থেকে বদলি করা হলো বিতর্কিত এডিসি মাহমুদা বেগম কে

ছবি: প্রতিনিধি

৪ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, স্থবির যান চলাচল

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে রেনু জব্দের ৪ ঘণ্টা পর রহস্যজনক মুক্তি

বসুরহাটে মাদ্রাসার নাম ভাঙিয়ে টাকা উত্তোলন, দুই প্রতারক আটক

  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মাদ্রাসার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা মাদ্রাসার উন্নয়ন ও সহায়তার কথা বলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। সন্দেহ হলে ব্যবসায়ীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেন। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা মাঝেমধ্যেই ঘটছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

নোয়াখালী প্রতিনিধি> এপ্রিল ১৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা

ছবি: প্রতিনিধি

৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ 21

ছবি: প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে বালু পরিবহনে কোম্পানীগঞ্জে ট্রাকের চাপে ব্রিজ বিধ্বস্ত

0 Comments