বাংলাদেশ

কিশোরগঞ্জে প্রস্তাবিত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে এমপি

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ এপ্রিল ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর ধাইজান নদীর ভাঙনকবলিত এলাকায় বসতবাড়ি রক্ষায় প্রস্তাবিত বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।


শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি কেশবা পীরপাড়া এলাকার নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।


পরিদর্শনকালে তিনি বসতভিটা ও জানমাল রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
প্রেমের টানে চীন থেকে রংপুরে ছুটে এলেন যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে জন্ম নেওয়া প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে বিয়ে করেছেন এক চীনা যুবক। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই বিদেশি নাগরিক তার বাংলাদেশি প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে পরিচয়ের পর আনিকা আক্তার ও চীনা যুবক মা লিয়াংহুইয়ের মধ্যে প্রায় দেড় মাসের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশে এসে আনিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ঘটনার পর বিদেশি যুবকের উপস্থিতি দেখতে এলাকায় ব্যাপক ভিড় জমে এবং গ্রামজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং বিস্তারিত খতিয়ে দেখা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড

ছবি: প্রতিনিধি
কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, যেখানে ১ হাজার ৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৫ এপ্রিল) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা-এর খানজিয়া বিজিবি ক্যাম্প এলাকা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে যৌথভাবে অংশ নেয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক দুই ব্যক্তি হলেন ইমরান হোসেন (৩০) ও কালাম হোসেন (৩৩)। প্রাথমিক তথ্যে জানা যায়, উদ্ধারকৃত ফেনসিডিল দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় মাদক চক্র দমনে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের মূল হোতাদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।  

সাতক্ষীরা এপ্রিল ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে প্রস্তাবিত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে এমপি

এই তাপদাহ কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু

রাউজানে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। পেশায় কৃষক বাবলু স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা গেলেও কোনো পদ-পদবিতে ছিলেন না বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্ব আইলীখীল এলাকার একটি মাটি খননকাজ চলমান স্থানে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাবলুকে পেছন দিক থেকে লক্ষ্য করে গুলি করা হয়। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। নিহতের পরিবার জানিয়েছে, পূর্বে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ থাকলেও পরে তা মীমাংসা হয়েছিল। সম্প্রতি একটি মাটি কাটার ব্যবসা ঘিরে বিরোধের ইঙ্গিত পাওয়া গেলেও হত্যাকাণ্ডের কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, মাটি উত্তোলন ও ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। রাউজান থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।  

চট্টগ্রাম প্রতিনিধি> এপ্রিল ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

ছবি: প্রতিনিধি

১৫ ঘন্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ছবি: প্রতিনিধি

ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

0 Comments