বাংলাদেশ

১০ বছর পরে তনু হত্যায় একজন গ্রেফতার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ২২, ২০২৬


দীর্ঘ এক দশকের বেশি সময় পর আলোচিত সোহাগী জাহান টনু হত্যা মামলায় প্রথমবারের মতো সেনাবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা সদর আমলী আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। এর আগে তদন্ত সংস্থা তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।
তদন্ত সূত্র জানায়, মামলার অগ্রগতির অংশ হিসেবে একাধিক সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ক্রস-ম্যাচের অনুমতি চাওয়া হয়েছিল। গ্রেফতার হওয়া হাফিজুর রহমানকে নিজ বাসা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার নথি অনুযায়ী, এখন পর্যন্ত একাধিক তদন্ত সংস্থা ও সাতজন তদন্ত কর্মকর্তা এ হত্যা মামলার দায়িত্বে ছিলেন এবং প্রায় ৮০টি শুনানি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান টনুর মরদেহ উদ্ধার করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দীর্ঘদিন ধরে বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলে আসছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
১০ বছর পরে তনু হত্যায় একজন গ্রেফতার

দীর্ঘ এক দশকের বেশি সময় পর আলোচিত সোহাগী জাহান টনু হত্যা মামলায় প্রথমবারের মতো সেনাবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা সদর আমলী আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। এর আগে তদন্ত সংস্থা তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। তদন্ত সূত্র জানায়, মামলার অগ্রগতির অংশ হিসেবে একাধিক সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ক্রস-ম্যাচের অনুমতি চাওয়া হয়েছিল। গ্রেফতার হওয়া হাফিজুর রহমানকে নিজ বাসা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার নথি অনুযায়ী, এখন পর্যন্ত একাধিক তদন্ত সংস্থা ও সাতজন তদন্ত কর্মকর্তা এ হত্যা মামলার দায়িত্বে ছিলেন এবং প্রায় ৮০টি শুনানি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান টনুর মরদেহ উদ্ধার করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দীর্ঘদিন ধরে বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলে আসছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৬ 0

দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই মিললো স্ত্রীর

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে সীমান্ত থেকে দুই কিশোর আটক

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জ্বালানি সরবরাহে ফুয়েল কার্ডে যাত্রা

ছবি: প্রতিনিধি
জ্বালানি সংকটে বিকল্প হিসেবে সৌরশক্তিতে দ্রুত বিনিয়োগ বাড়ানোর দাবি

  সাতক্ষীরায় জ্বালানি সংকট মোকাবিলা ও জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানিতে, বিশেষ করে সৌরশক্তিতে দ্রুত ও কৌশলগত বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।  বুধবার (২২ এপ্রিল) সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশ আমদানিনির্ভর জ্বালানির ওপর ঝুঁকিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি ও আমদানি ব্যয়ের চাপ বাড়ছে। বক্তারা জানান, দেশের বিদ্যুৎ উৎপাদন খাতেও প্রভাব পড়ছে এবং অনেক কেন্দ্র অচল হয়ে পড়েছে। তারা আরও বলেন, এলএনজি, এলপিজি ও তেল আমদানির ওপর উচ্চ নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরই টেকসই সমাধান। ফিলিপাইন ও পাকিস্তানের উদাহরণ তুলে ধরে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, সরকারি ভবন ও কৃষিখাতে সৌরশক্তি ব্যবহারের ওপর জোর দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্বদেশ ক্লিন এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত এবং উপস্থিত ছিলেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম–সাতক্ষীরার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।    

সাতক্ষীরা এপ্রিল ২২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন

শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’-এ অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

মজুত ডিজেলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোরেলগঞ্জ নতুন কুড়ি স্পোর্টসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

  বাগেরহাটের মোরেলগঞ্জে “নতুন কুড়ি স্পোর্টস ২০২৬” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন, স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, জেলা কাউন্সিলর নাইম হাওলাদারসহ ক্রীড়া সংগঠক ও শিক্ষক প্রতিনিধিরা। সভায় জানানো হয়, নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এ উপজেলার ৬২টি মাদ্রাসা ও ৬৩টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেবে। প্রতিযোগিতার জন্য ২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে।  

মোরেলগঞ্জ, বাগেরহাট এপ্রিল ২২, ২০২৬ 0

গাজীপুরে রেস্টুরেন্ট থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম গাজা উদ্ধার, আটক ২

সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ অনুপস্থিত ২৮ জন

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৪

0 Comments