বাংলাদেশ

চুরির অপবাদে মসজিদে মাইকিং করায় যুবকের আত্মহত্যা

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ জানুয়ারী ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে নিজের শয়নকক্ষ থেকে রোকনুজ্জামান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের গুয়াবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গরু চুরির সন্দেহে রোকনুজ্জামান ও তার চাচাতো ভাই মুশলিমকে আটক করা হয়। মুচলেকা শেষে বিষয়টি মীমাংসা হলেও, শনিবার (১০ জানুয়ারি) সকালে গরুর মালিক মসজিদের মাইকিংয়ে তাদের গরু চোর হিসেবে ঘোষণা দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রোকনুজ্জামান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।” লাশ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে ইলিশের বাজারে আছে মাছ, নেই ক্রেতা

  পহেলা বৈশাখ সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ইলিশের বাজারে ক্রেতা সংকট দেখা দিয়েছে। বাজারে পর্যাপ্ত ইলিশ থাকলেও উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতারা কিনতে পারছেন না, ফলে ঐতিহ্যবাহী এই মাছ অনেকের নাগালের বাইরে চলে গেছে। সৈয়দপুর রেলওয়ে মাছের বাজার ও পৌর মাছ বাজার ঘুরে দেখা যায়, সারি সারি ইলিশ সাজানো থাকলেও ক্রেতার উপস্থিতি খুবই কম। বিক্রেতারা জানান, দাম বেড়ে যাওয়ায় অনেকেই ইলিশ কেনা থেকে বিরত থাকছেন। বর্তমানে ১.২ থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ৩১০০ থেকে ৩৫০০ টাকা, এক কেজির ইলিশ ২৫০০ থেকে ২৮০০ টাকা এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২২০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশের দামও ১৮০০ টাকার নিচে নয়। মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি দাম বেড়েছে ৪০০ থেকে ৬০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, নদীতে মাছ ধরা কমে যাওয়া ও সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। পাশাপাশি বৈশাখকে ঘিরে চাহিদা বাড়ার আশঙ্কাও দামের ওপর প্রভাব ফেলছে। ক্রেতারা বলছেন, ইলিশ ছাড়া বৈশাখ কল্পনা করা যায় না, তবে বর্তমান দামে কেনা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বিক্রেতারাও কম বিক্রির কারণে লোকসানের আশঙ্কা করছেন। সব মিলিয়ে বৈশাখের আগে ইলিশের এমন চড়া দাম ও ক্রেতা সংকট বাজারে উদ্বেগ তৈরি করেছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফকিরহাটে ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে গরু-ছাগলের হাট

ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ছবি: প্রতিনিধি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

    শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় শাখা। শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গড়কান্দা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া। এছাড়া উপজেলা আমীর মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন ও সেক্রেটারি আব্দুল মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইসলামী ছাত্রশিবির ও শ্রমিককল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরাও অংশ নেন। বক্তারা গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সমর্থন আদায়ের আহ্বান জানান।  

শেরপুর প্রতিনিধি> এপ্রিল ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের জলাভূমি-খাল পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু

তথ্য দিলে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস, নরসিংদীর গণশুনানীতে চিফ প্রসিকিউটর

ছবি: প্রতিনিধি

“প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রান সহায়তা পাবে”: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি
বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

  হাইকোর্টের রায় বাস্তবায়নসহ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অবসর গ্রহণের পর চরম আর্থিক সংকটে পড়ছেন। অবসর ভাতা ও কল্যাণ ভাতা সময়মতো না পাওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছেন, এমনকি বিলম্বজনিত কারণে মৃত্যুর ঘটনাও ঘটছে। তারা অভিযোগ করেন, চাকরিরত অবস্থায় বেতন থেকে ১০ শতাংশ হারে কল্যাণ তহবিলে অর্থ কর্তন করা হলেও গত কয়েক বছর ধরে তা পরিশোধ বন্ধ রয়েছে। দাবি আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বরিশাল সিটি কলেজে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শেষ হয়।  

বরিশাল এপ্রিল ১১, ২০২৬ 0

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ দোকান

0 Comments