বাংলাদেশ

ঠিকাদারের বিরুদ্ধে দায়সারা কাজের অভিযোগ

Icon
দেওয়ানগঞ্জ, জামালপুর ,প্রতিনিধ
প্রকাশঃ জানুয়ারী ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সানন্দবাড়িতে টুপকার চর থেকে খোলাবাড়ি পর্যন্ত ১.৮৩০ কিলোমিটার সড়ক নির্মাণে ঠিকাদার দায়সারা কাজ করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে সড়কটি সময়মতো ও মানসম্মতভাবে নির্মাণ করার দাবি জানিয়েছেন।
উপজেলা এলজিইডি অফিস জানিয়েছে, সড়কটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ. স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড। দীর্ঘ সময় বন্ধ থাকা এই কাজটি নির্বাচনী সময় ভোটারদের যাতায়াত সুবিধার জন্য পুনরায় শুরু হয়েছে।
স্থানীয়রা বলেন, বক্স কাটিংয়ের পর পানি দিয়ে রোলিং করে কিউরিং করতে হয়। ঠিকাদার তা করেনি এবং সেন্ট ফিলিংও ন্যায় অনুযায়ী করেনি। এছাড়া সড়কে রোলার মেশিন ব্যবহার করা হয়নি এবং নিম্নমানের রাবিশ খোয়া স্থাপন করা হয়েছে। এতে সড়ক দ্রুত ক্ষয় হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, সড়কটি পরিদর্শন করা হয়েছে এবং ঠিকাদারকে মানসম্মতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদার মঞ্জুরুল ইসলাম নয়া ফোনে যোগাযোগে আসে নি। তাদের দাবি, এলজিইডি কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি নিশ্চিত করলে সড়ক দ্রুত ও ভালো মানের হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
বনানীতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর সড়কের কাঁচাবাজারের সামনে অবস্থিত ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়ে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।    

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে শুরু ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ছবি: প্রতিনিধি

বৈশাখে ফরিদপুরে শতবর্ষী জমজমাট মাছের মেলা

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলায় উপচে পড়া ভিড়

ছবি: প্রতিনিধি
ফেনীতে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  ফেনীতে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) শহরের একটি কনভেনশন হলে হামযা এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক স্কলার ড. নুরুল ইসলাম মাক্কী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সিদ্দিক উল্লাহ এবং মাওলানা মেজবাহ উদ্দিন। সভাপতিত্ব করেন মাওলানা ইয়াকুব ফারুকী। হামযা এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণে হজযাত্রীদের হজের বিধান, করণীয় এবং সতর্কতা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা জানান, সুষ্ঠু ও নিরাপদ হজ সম্পন্নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

ফেনী এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান বিভাগীয় কমিশনারের

সড়ক দুর্ঘটনায় ঢাবির ‘ক্ষণিকা’ বাসের একাধিক শিক্ষার্থী আহত

ঢাকার ফুটপাত ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত আহত ৩

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় দ্রুতগতির একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। তারা জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর ছেলে। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে পরিবারসহ বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মো. হোসেনসহ আরও তিনজন আহত হন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং সুরতহাল প্রতিবেদন ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৫, ২০২৬ 0

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর

ছবি: প্রতিনিধি

জামালপুরে কৃষক কার্ড উদ্বোধন ও ১১৫ কৃষকের মাঝে বিতরণ

0 Comments