বাংলাদেশ

স্কুলঘর নির্মাণে প্রভাবশালীদের বাঁধা

মোরেলগঞ্জে খোলা আকাশের নিচে দীর্ঘদিন ধরে শিশু শিক্ষার্থীদের পাঠদান

Icon
মোরেলগঞ্জ, বাগেরহাট
প্রকাশঃ জানুয়ারী ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রভাবশালীদের বাধায় একটি কিন্ডারগার্টেন স্কুলের শ্রেণিকক্ষ নির্মাণ বন্ধ থাকায় ১৮ দিন ধরে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী জমির মালিক সৌদি প্রবাসী শহিদুল ফকিরের স্ত্রী শাহানারা বেগম চাঁদা দাবির অভিযোগে মিরাজ শেখসহ তিনজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 


 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামে ‘পোলেরহাট আদর্শ একাডেমি’ নামের কিন্ডারগার্টেন স্কুলটি ২০০৫ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে স্কুলটিতে প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ৭০ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক রয়েছেন। শ্রেণিকক্ষ নাজুক হওয়ায় সম্প্রতি সংস্কার ও নতুন করে নির্মাণকাজ শুরু করা হয়।

 


 

এ সময় প্রতিবেশী প্রভাবশালী হাবিবুর রহমানের ছেলে মিরাজ শেখ চাঁদা ও জমির দাবি তুলে নির্মাণকাজ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে।
অভিভাবকরা জানান, শীতের মধ্যেও খোলা জায়গায় ক্লাস করানো হচ্ছে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দ্রুত সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছেন।
জমির মালিক শাহানারা বেগম অভিযোগ করে বলেন, বৈধভাবে জমি ক্রয় ও খাজনা পরিশোধের পরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। তিনি আইনি প্রতিকার চান।
অভিযুক্ত মিরাজ শেখ চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে বিরোধ রয়েছে, তবে স্কুল নির্মাণে বাধা দেওয়া হয়নি।
মোরেলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
১২০ কেজি গাজা ও মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক

  আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোষ্ট করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫ গাড়ির ভিতরে তল্লাশি করে১২০ কেজি গাজাঁ সহ আসামি ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরে মো:নূরে আলম  ও নীলফামারীর তরিকুল ইসলাম রাজন। পুলিশ জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে এ মাদক নিয়ে এসেছে।  

আশুগঞ্জ প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ, মহালছড়িতে প্রজনন মৌসুমে কঠোর নজরদারি

ছবি: প্রতিনিধি

সাজা শেষের আগেই প্রাণ ঝরল যুবকের, সীমান্তে ফিরল লাশ হয়ে

রাজশাহী মেডিকেলে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে দুইজন আটক, ইন্টার্নদের কর্মবিরতি

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে ক্যাশলেস সেবায় পুবালী ব্যাংক

  “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানে জানানো হয়, পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী বুথের মাধ্যমে তিন দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফ্রি অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রদান এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা কার্যক্রম। আয়োজকদের মতে, নগদ অর্থনির্ভর লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রসারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং আর্থিক সেবাকে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য। পুবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্যাশলেস লেনদেনে আগ্রহ তৈরি হবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মানুষ আরও বেশি যুক্ত হবে।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে অষ্টসাধুর স্মরণে কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের ২২টি বিহারি ক্যাম্পে বিদ্যুৎ বকেয়া ৬৭ কোটি টাকা, অবৈধ সংযোগ বাড়ছেই

ছবি: প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে তিনদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

নরসিংদীতে ২ ঘন্টার ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার

  নরসিংদীতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে মাধবদী ও রায়পুরা উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে। প্রথম ঘটনায় রাত ৯টার দিকে নরসিংদী–মাধবদী আঞ্চলিক সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার মো. মুজিবুর রহমান (৫৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক জানান। পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন ও স্বর্ণের আংটিও লুট করে নেয়। অন্যদিকে একই রাতে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মোমেন মিয়া (৩০–৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও মাথায় আঘাতের আশঙ্কা করছে পুলিশ। মাধবদী ও রায়পুরা থানার পুলিশ জানায়, দুইটি ঘটনারই কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।    

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক

ভোরে রাজধানীসহ দেশজুড়ে ভূকম্পন অনুভূত

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

0 Comments