বাংলাদেশ

খাগড়াছড়িতে বিভিন্ন খাতে পৌনে দুই কোটি টাকার অনুদানের চেক বিতরণ

Icon
খাগড়াছড়ি
প্রকাশঃ জানুয়ারী ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা অনুদানের চেক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেকগুলো হস্তান্তর করেন পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন।
অনুদানের মধ্যে রয়েছে—
•    ১১৯ জন শিক্ষার্থীকে ২৭ লাখ ৬০ হাজার টাকা,
•    চিকিৎসা সহায়তায় ১১ জনকে ৯ লাখ ৫৫ হাজার টাকা,
•    জীবন-জীবিকা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে জি.আর খাত থেকে ৬৩ জনকে ১ কোটি ২৯ লাখ ৫০       হাজার টাকা,
    শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে ৭ জনকে ৮ লাখ ৪০ হাজার টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, লিটন মনি চাকমা, মো. মাহবুবুল আলম এবং জনসংযোগ কর্মকর্তা চিংলা মং মারমা।
 

 

বাংলাদেশ

আরও দেখুন
কালিয়াকৈরে রেস্টুরেন্টে মজুতকৃত গাঁজাসহ মালিক গ্রেফতার

  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মালিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম দাদন মিয়া। তিনি স্থানীয় “মারিয়া হোটেল” পরিচালনা করতেন।  পুলিশ জানায়, রেস্টুরেন্টটি দিবারাত্র খোলা থাকলেও দীর্ঘদিন ধরে এর আড়ালে মাদক ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

গাজীপুর এপ্রিল ২২, ২০২৬ 0

সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ অনুপস্থিত ২৮ জন

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৪

ধ্বংসের পথে ৩০০ বছরের পুরানো জোড়া শিবমন্দির, জরুরি সংস্কারের দাবি

ছবি: প্রতিনিধি
১২০ কেজি গাজা ও মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক

  আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোষ্ট করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫ গাড়ির ভিতরে তল্লাশি করে১২০ কেজি গাজাঁ সহ আসামি ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরে মো:নূরে আলম  ও নীলফামারীর তরিকুল ইসলাম রাজন। পুলিশ জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে এ মাদক নিয়ে এসেছে।  

আশুগঞ্জ প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ, মহালছড়িতে প্রজনন মৌসুমে কঠোর নজরদারি

ছবি: প্রতিনিধি

সাজা শেষের আগেই প্রাণ ঝরল যুবকের, সীমান্তে ফিরল লাশ হয়ে

রাজশাহী মেডিকেলে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে দুইজন আটক, ইন্টার্নদের কর্মবিরতি

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে ক্যাশলেস সেবায় পুবালী ব্যাংক

  “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানে জানানো হয়, পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী বুথের মাধ্যমে তিন দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফ্রি অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রদান এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা কার্যক্রম। আয়োজকদের মতে, নগদ অর্থনির্ভর লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রসারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং আর্থিক সেবাকে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য। পুবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্যাশলেস লেনদেনে আগ্রহ তৈরি হবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মানুষ আরও বেশি যুক্ত হবে।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে অষ্টসাধুর স্মরণে কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের ২২টি বিহারি ক্যাম্পে বিদ্যুৎ বকেয়া ৬৭ কোটি টাকা, অবৈধ সংযোগ বাড়ছেই

ছবি: প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে তিনদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

0 Comments