‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে জামালপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার ক্যারাভ্যান’ বহরের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রচারণা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বক্তব্য দেন। জেলা প্রশাসক বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কার বিষয়ে জনগণের মতামত জানতেই গণভোটের আয়োজন করা হয়েছে। এসব পরিবর্তন প্রয়োজন কিনা, তা জনগণই সিদ্ধান্ত নেবে।
ডিজিটাল ডিসপ্লে ও ভিডিও কনটেন্টের মাধ্যমে ভোটের গাড়িতে নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের নিয়ম, কেন্দ্রের করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা বিষয়ে তথ্য তুলে ধরা হয়। এ সময় সাধারণ ভোটারদের লিখিত মতামত ও গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মালিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম দাদন মিয়া। তিনি স্থানীয় “মারিয়া হোটেল” পরিচালনা করতেন। পুলিশ জানায়, রেস্টুরেন্টটি দিবারাত্র খোলা থাকলেও দীর্ঘদিন ধরে এর আড়ালে মাদক ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোষ্ট করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫ গাড়ির ভিতরে তল্লাশি করে১২০ কেজি গাজাঁ সহ আসামি ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরে মো:নূরে আলম ও নীলফামারীর তরিকুল ইসলাম রাজন। পুলিশ জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে এ মাদক নিয়ে এসেছে।
“লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানে জানানো হয়, পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী বুথের মাধ্যমে তিন দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফ্রি অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রদান এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা কার্যক্রম। আয়োজকদের মতে, নগদ অর্থনির্ভর লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রসারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং আর্থিক সেবাকে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য। পুবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্যাশলেস লেনদেনে আগ্রহ তৈরি হবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মানুষ আরও বেশি যুক্ত হবে।