বাংলাদেশ

খুলনা-৪ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের বাতিল

Icon
খুলনা
প্রকাশঃ জানুয়ারী ৩, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খুলনা অঞ্চলের কয়েকটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনে পাঁচ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম। এক স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থীর ১% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনেও তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে খুলনা-৫ ও খুলনা-৬ আসনে মোট ১২ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ, ৩ জন বাতিল এবং ১ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ

আরও দেখুন
বাউল আবুল সরকারকে ধর্ম অবমাননার মামলায় হাইকোর্টে জামিন

বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।  একই সঙ্গে আদালত আবুল সরকারের স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানার জন্য রুলও জারি করেছেন। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরের এক সঙ্গীত আসর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঘিওর থানায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। আবুল সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানিকগঞ্জের একটি মেলায় পরিবেশিত গানে আল্লাহকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছিলেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

নিখোঁজের ২৪ ঘণ্টায় পুনরুদ্ধার ভাইরাল তাজুর ফেসবুক পেজ

ছবি: প্রতিনিধি

করতোয়া নদীতে যুবক নিখোঁজের ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে উত্তীর্ণ হওয়ার পরও চাকরি থেকে বঞ্চিত হওয়া প্রার্থী মোঃ আব্দুল হালিম রবিবার (৫ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগ অনুযায়ী, আব্দুল হালিম শারীরিক ফিটনেস ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু নিয়োগপত্র পাওয়ার জন্য ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার অফিসের মুদ্রাক্ষরিক ও সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ লাখ টাকা দাবী করেন। তিনি দাবীকৃত টাকা দিতে না পারায় চাকরিতে নিয়োগ পাননি। ভুক্তভোগী দাবি করেন, তার মামা-খালুর অনুপস্থিতি ও অর্থ প্রদান না করার কারণে চূড়ান্তভাবে মনোনীত হলেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত ও দ্রুত নিয়োগ প্রদানের দাবি জানান। চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল হালিমকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল, তবে তিনি নিয়োগপত্র পাওয়ার জন্য হাজির হননি। উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সংঘর্ষ-সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

ছবি: প্র্রতিনিধি
হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  গাজীপুরে শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করীম রনি, জেলা প্রশাসক নুরুল করীম ভুঁইয়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডা. মুহিত বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোন ঘাটতি থাকবে না।” কর্মসূচির মাধ্যমে গাজীপুরের শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এই রোগের ঝুঁকি কমাতে দ্রুত টিকাদান কার্যক্রম চালানো হবে।  

গাজীপুর এপ্রিল ৫, ২০২৬ 0

সৈয়দপুরে মশার উপদ্রবে জনজীবন বিপর্যস্ত, নিধনে ব্যর্থ পৌরসভা

কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা

ছবি: প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অবৈধ মাটি-বালু পরিবহন নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যান প্রার্থীসহ আহত একাধিক

0 Comments