বাংলাদেশ

টাঙ্গাইলের ৮টি আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon
টাঙ্গাইল
প্রকাশঃ জানুয়ারী ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য টাঙ্গাইলের আটটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে শুক্রবার (২ জানুয়ারি) ও শনিবার (৩ জানুয়ারি) দুই দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট ৬৫ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি, আয়-ব্যয়ের সঠিক কাগজপত্র জমা না দেওয়া, সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল না করা এবং অবসর পরবর্তী নির্ধারিত সময় পূর্ণ না হওয়া প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) চারটি আসনে নয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুন অর রশীদের মনোনয়ন বাতিল হয়। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোয়ার হোসেন সাগরের মনোনয়ন বাতিল করা হয়। টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা ও ডা. শাহ আলম তালুকদারের মনোনয়ন বাতিল হয়।
শনিবার (৩ জানুয়ারি) চারটি আসনে আরও ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। টাঙ্গাইল-৫ (সদর) আসনে পাঁচজন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলমুয়ার) আসনে পাঁচজন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে তিনজন এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হবে। তিনি বলেন, বাতিল হওয়া প্রার্থীরা আপিলের মাধ্যমে পুনর্বিবেচনার সুযোগ পাবেন।

বাংলাদেশ

আরও দেখুন
বাউল আবুল সরকারকে ধর্ম অবমাননার মামলায় হাইকোর্টে জামিন

বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।  একই সঙ্গে আদালত আবুল সরকারের স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানার জন্য রুলও জারি করেছেন। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরের এক সঙ্গীত আসর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঘিওর থানায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। আবুল সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানিকগঞ্জের একটি মেলায় পরিবেশিত গানে আল্লাহকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছিলেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

নিখোঁজের ২৪ ঘণ্টায় পুনরুদ্ধার ভাইরাল তাজুর ফেসবুক পেজ

ছবি: প্রতিনিধি

করতোয়া নদীতে যুবক নিখোঁজের ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে উত্তীর্ণ হওয়ার পরও চাকরি থেকে বঞ্চিত হওয়া প্রার্থী মোঃ আব্দুল হালিম রবিবার (৫ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগ অনুযায়ী, আব্দুল হালিম শারীরিক ফিটনেস ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু নিয়োগপত্র পাওয়ার জন্য ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার অফিসের মুদ্রাক্ষরিক ও সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ লাখ টাকা দাবী করেন। তিনি দাবীকৃত টাকা দিতে না পারায় চাকরিতে নিয়োগ পাননি। ভুক্তভোগী দাবি করেন, তার মামা-খালুর অনুপস্থিতি ও অর্থ প্রদান না করার কারণে চূড়ান্তভাবে মনোনীত হলেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত ও দ্রুত নিয়োগ প্রদানের দাবি জানান। চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল হালিমকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল, তবে তিনি নিয়োগপত্র পাওয়ার জন্য হাজির হননি। উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সংঘর্ষ-সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

ছবি: প্র্রতিনিধি
হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  গাজীপুরে শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করীম রনি, জেলা প্রশাসক নুরুল করীম ভুঁইয়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডা. মুহিত বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোন ঘাটতি থাকবে না।” কর্মসূচির মাধ্যমে গাজীপুরের শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এই রোগের ঝুঁকি কমাতে দ্রুত টিকাদান কার্যক্রম চালানো হবে।  

গাজীপুর এপ্রিল ৫, ২০২৬ 0

সৈয়দপুরে মশার উপদ্রবে জনজীবন বিপর্যস্ত, নিধনে ব্যর্থ পৌরসভা

কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা

ছবি: প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অবৈধ মাটি-বালু পরিবহন নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যান প্রার্থীসহ আহত একাধিক

0 Comments