বাংলাদেশ

পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ জানুয়ারী ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


সোমবার (৫ জানুয়ারি) সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও ওয়ারেন্ট অফিসার মিরাজ।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। তেতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে রোজার মাসে লেবু, কলা ও খেজুরের দামে আগুন

রোজার মাস ঘিরে সৈয়দপুরে ইফতার সামগ্রীর বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। খোলা খেজুর, কলা ও লেবুর দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। পৌর সবজি বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে এক হালি লেবুর দাম চাওয়া হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকা, যা রোজার আগে ছিল ২০-২৫ টাকার মধ্যে। ছোট পাতিলেবুর হালি ৭০ টাকা, মাঝারি ৬০ টাকা এবং বড় লেবু ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। অন্যদিকে সৌদি আরব, মিশর ও ইরান থেকে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের দাম কেজিপ্রতি বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। ১৫ দিন আগেও যে বস্তাজাত খোলা খেজুর ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। কলা বাজারেও একই চিত্র। মালভোগ কলা ২০-৩০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। চিনি চাম্পা কলাও রোজার আগে ১০-১৫ টাকায় মিললেও এখন ৩০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছে। তবে ব্যবসায়ীদের দাবি, খেজুর, লেবু ও কলার আমদানি ও ফলন কম থাকায় দাম বেড়েছে; আমদানি বাড়লে বাজার স্বাভাবিক হবে। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

চাঁপাইবনাবগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি বুলবুল

ছবি: প্রতিনিধি

আ.লীগ নেতা তালুকদার মো. ইউনুসের জামিন

ছবি: প্রতিনিধি

প্রথমবারের মতো বরেন্দ্র, তিতুমীর ট্রেনে এসি কোচ যুক্ত, বাড়বে যাত্রীসেবা

ছবি: প্রতিনিধি
ভাতের পাতিলে দগ্ধ ঘরকন্নার স্বপ্ন, পীরগঞ্জে মানবিকতার চরম অবক্ষয়

পীরগঞ্জে রান্নাঘরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নার্গিস আক্তার (বয়স আনুমানিক ৩০) দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শান্ত হাজীপুর ইউনিয়নের পাটুয়াপাড়া গ্রামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্বামী সালমান শাহর অতর্কিত হামলায় নার্গিসের মাথা ফুটন্ত ভাতের পাতিলের সঙ্গে লাগিয়ে দগ্ধ হয়। নার্গিস বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আহত নারীর পরিবার ও স্থানীয়রা পুলিশকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সালমানের বাবা ইউসুফ আলী ও মা হালিমা খাতুন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেছেন, এই ধরনের পারিবারিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ প্রয়োজন। ঘটনার প্রেক্ষিতে পীরগঞ্জ থানা জানিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ছাড়া নারীদের নিরাপত্তা ও পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন।

ঠাকুরগাঁও প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি প্রতিনিধি

বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার: আসাদুল হাবীব দুলু

ছবি: প্রতিনিধি

যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া হবে: এমপি আব্দুল আলীম

ছবি: প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা বিমানমন্ত্রীর

মাইনুল আহসান নোবেল
নারায়ণগঞ্জে কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

নারায়ণগঞ্জে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালতের মামলার ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ এর দিকে সিদ্দিরগঞ্জের বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতারের পেছনে রয়েছে এক তরুণীর অভিযোগ, যাকে নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে আটক রেখে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তোলার চেষ্টা করেছিলেন। ভুক্তভোগী গত ১৩ আগস্ট মামলা দায়ের করেন। পিবিআইকে তদন্তভার দেওয়া হলে, ২৬ সালের ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে গ্রেফাতরি ওয়ারেন্ট জারি করে এবং ডেমরা থানা পুলিশকে তা কার্যকর করার নির্দেশ দেয়। ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, নোবেলকে গ্রেফতারের পর বর্তমানে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0

ঢাকা উত্তর-দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক পদে বিএনপির ৬ নেতা নিয়োগ

স্ত্রীকে দেখতে গিয়ে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

বাগেরহাটে সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

0 Comments