রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করা দালাল চক্রের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তৎপরতা দেখিয়ে ১৪ জনকে আটক করেছে।
বুধবার (৮ এপ্রিল) র্যাব-২-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৬ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতদের মধ্যে তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছাড় দেওয়া হয়েছে, বাকি ব্যক্তিদের বিরুদ্ধে নিবিড় তদন্ত চলমান। অভিযানের লক্ষ্য ছিল সাধারণ গ্রাহকদের প্রতারণা ও মধ্যস্বত্বভোগী দালালদের হাত থেকে সুরক্ষা দেওয়া।
অভিযান থেকে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্র পাসপোর্ট দ্রুত পাওয়ার প্রলোভনে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত, অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও পাসপোর্ট প্রদান বা জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করত।
পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছেন, নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং দালাল চক্রের কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তারা গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আবেদন প্রক্রিয়ায় দালালের সাহায্য না নিয়ে নিজে সরাসরি ফরম পূরণ ও অর্থ জমা দেওয়া উচিত।
র্যাব জানিয়েছে, সরকারি সেবা প্রাপ্তি সহজ ও নির্বিঘ্ন করতে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসেও পর্যায়ক্রমে এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হবে।
ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে স্থাপিত একটি ডাস্টবিন দীর্ঘদিন ধরে যথাযথ ব্যবস্থাপনার অভাবে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিয়মিত অপসারণের অভাবে সেখানে জমে থাকা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারী, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মারাত্মক ভোগান্তির মুখে পড়ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের প্রতিদিন এই দূষিত পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মশা-মাছির বিস্তার ঘটায় ডেঙ্গু, ডায়রিয়া ও টাইফয়েডসহ সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধের কারণে ক্রেতা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এ অবস্থায় স্থানীয় নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে ডাস্টবিনটি অপসারণ বা স্থানান্তরের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সচেতন মহলের মতে, জনস্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করা দালাল চক্রের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তৎপরতা দেখিয়ে ১৪ জনকে আটক করেছে। বুধবার (৮ এপ্রিল) র্যাব-২-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৬ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতদের মধ্যে তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছাড় দেওয়া হয়েছে, বাকি ব্যক্তিদের বিরুদ্ধে নিবিড় তদন্ত চলমান। অভিযানের লক্ষ্য ছিল সাধারণ গ্রাহকদের প্রতারণা ও মধ্যস্বত্বভোগী দালালদের হাত থেকে সুরক্ষা দেওয়া। অভিযান থেকে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্র পাসপোর্ট দ্রুত পাওয়ার প্রলোভনে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত, অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও পাসপোর্ট প্রদান বা জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করত। পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছেন, নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং দালাল চক্রের কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তারা গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আবেদন প্রক্রিয়ায় দালালের সাহায্য না নিয়ে নিজে সরাসরি ফরম পূরণ ও অর্থ জমা দেওয়া উচিত। র্যাব জানিয়েছে, সরকারি সেবা প্রাপ্তি সহজ ও নির্বিঘ্ন করতে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসেও পর্যায়ক্রমে এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হবে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে টিউবওয়েল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সৈয়দপুরে দোস্ত এইড ব্রাঞ্চ অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও ফারাহ ফাতেহা বলেন, “নিরাপদ পানির অভাব এখনও অনেক এলাকার মানুষের জন্য একটি বড় সমস্যা। এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” দোস্ত এইডের সৈয়দপুর ব্রাঞ্চ ইনচার্জ আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবক আলমগীর হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলায় মোট ৫০টি টিউবওয়েল স্থাপন করা হবে। প্রতিটি টিউবওয়েলের সঙ্গে উন্নতমানের প্লাটফর্ম নির্মাণ করা হবে, যাতে ব্যবহারকারীরা স্বাস্থ্যসম্মতভাবে পানি সংগ্রহ করতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী বিশুদ্ধ পানির সুবিধা পাবেন এবং পানিবাহিত রোগ থেকে সুরক্ষা নিশ্চিত হবে।