বাংলাদেশ

বরিশালে লাইসেন্স ছাড়া মজুদকৃত জ্বালানি তেল জব্দ ও জরিমানা

Icon
বরিশাল
প্রকাশঃ এপ্রিল ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
বরিশালের গৌরনদীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ডিজেল, মবিল ও গ্যাস সিলিন্ডার মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে হালিম সিকদার নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই’র বরিশাল জেলা শাখার সদস্যরা সরিকল ইউনিয়নের চর সরিকল গ্রামে তার দোকান ও বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে প্রায় ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি লাইসেন্স না নেওয়া পর্যন্ত ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়ে মুচলেকা নেওয়া হয়।
জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় এক ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
আগামী ৩ দিন ধীরগতিতে থাকতে পারে দেশের ইন্টারনেট

বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৫ এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী তিন দিনে দেশের ইন্টারনেট সেবায় সাময়িক ব্যাঘাত সৃষ্টি করতে পারে।  বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটা অবস্থানকৃত এই ক্যাবলে রক্ষণাবেক্ষণ সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হওয়ায় গতি কমে যাওয়ার বা আংশিক সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৪ (কক্সবাজার) এর মাধ্যমে সংযুক্ত সার্কিট সচল থাকায় পুরোপুরি ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার ঝুঁকি নেই। রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার পর ইন্টারনেট সেবা স্বাভাবিক গতিতে পুনরায় চালু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে অব্যবস্থাপনায় ডাস্টবিন ঘিরে জনদুর্ভোগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

ছবি: প্রতিনিধি

বরিশালে লাইসেন্স ছাড়া মজুদকৃত জ্বালানি তেল জব্দ ও জরিমানা

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাজধানীর ব্যস্ততম সড়ক কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মামুন ফরাজী (৩৩) নিহত হয়েছেন।  বুধবার (৮ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা সংশ্লিষ্ট বাসটি আটক করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। উদ্ধারকৃত ড্রাইভিং লাইসেন্সের ভিত্তিতে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেফতার

গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

ছবি: প্রতিনিধি
সালথায় ১২ বছর পর ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  দীর্ঘ ১২ বছর পর ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত বিস্তৃত মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে গ্রামীণ উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন। স্থানীয়দের উদ্যোগে আয়োজনটি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও গণ্য করা হয়। শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী দর্শকরা ঘোড়াগুলোর গতির সঙ্গে উল্লাস মেলিয়ে উপভোগ করেন। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, মোঃ শফিকুল ইসলাম বাবু মাস্টার, যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, মোঃ নুরুল ইসলাম মাতুব্বরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন শ্রেণীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে নতুন টিউবওয়েলে আগুন, আতঙ্কে স্থানীয়রা

ছবি: প্রতিনিধি

মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা

0 Comments