বাংলাদেশ

গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ৮, ২০২৬


রাজধানীর গ্রিন রোডে অবস্থানরত গ্রিন লাইফ হাসপাতালে বুধবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আহত বা হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা আতঙ্কিত পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরানো হয়েছে। 
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ দ্রুত তদন্ত করা হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
“ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট”: রুমিন ফারহানাকে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য বিষয়ক সংসদীয় বিতর্কে হামের মৃত্যুর তথ্য ও টিকা সংকট নিয়ে উত্তাপ দেখা দিয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের বিস্তার, টিকার ঘাটতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, তাঁর বক্তব্য কোনো আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নয়, বরং জনস্বাস্থ্যের জরুরি বিষয় তুলে ধরা লক্ষ্য। রুমিন ফারহানা জানিয়েছেন, গত ২০ দিনে সন্দেহজনকভাবে ৯৮ শিশুর মৃত্যু হয়েছে, নিশ্চিত মৃত্যু ১৬। তিনি বলেন, প্রতিটি মৃত্যুর পেছনে একটি শিশুর জীবন, একটি মায়ের কান্না ও পরিবারের ধ্বংসের গল্প রয়েছে। এছাড়া, দেশে ১০ ধরনের টিকার সংকট দেখা দিয়েছে। ইপিআই কেন্দ্রীয় গুদামে বিসিজি, পেন্টা, ওপিভি, পিসিভি, এমআর ও টিডি টিকার মজুদ শূন্যে নেমে এসেছে। এ বিষয়ে জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সংসদে বলেন, “ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট।” তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, তথ্য যাচাই ছাড়া আতঙ্ক ছড়ানো ঠিক নয়। মন্ত্রী জানান, তিনি নিজেও ঝুঁকি নিয়ে মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে হামের ওয়ার্ড পরিদর্শন করেছেন এবং একজন শিশুর মৃত্যুর পর কেঁদেছেন। মন্ত্রী নিশ্চিত করেছেন, সরকারের উদ্যোগে টিকার মজুদ পুনর্গঠন করা হচ্ছে। ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা সংগ্রহ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও বিশ্বব্যাংক সরকারের সঙ্গে সহযোগিতা করছে। মন্ত্রী পুনরায় বলেন, জনসচেতনতা বৃদ্ধি করা এবং আতঙ্ক ছড়ানো এড়ানোই সরকারের লক্ষ্য।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেফতার

গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

ছবি: প্রতিনিধি
সালথায় ১২ বছর পর ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  দীর্ঘ ১২ বছর পর ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত বিস্তৃত মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে গ্রামীণ উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন। স্থানীয়দের উদ্যোগে আয়োজনটি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও গণ্য করা হয়। শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী দর্শকরা ঘোড়াগুলোর গতির সঙ্গে উল্লাস মেলিয়ে উপভোগ করেন। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, মোঃ শফিকুল ইসলাম বাবু মাস্টার, যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, মোঃ নুরুল ইসলাম মাতুব্বরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন শ্রেণীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে নতুন টিউবওয়েলে আগুন, আতঙ্কে স্থানীয়রা

ছবি: প্রতিনিধি

মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা

ছবি: প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

  ঠাকুরগাঁওয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারের মতামত সংগ্রহের মাধ্যমে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এই কর্মশালায় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জিআইএস বিশেষজ্ঞ মাহফুজুর রহমান ও সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মাবুদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ঠিকাদার, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কর্মশালায় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড পরামর্শক হিসেবে সড়কের কারিগরি দিক তুলে ধরেন। আয়োজকরা জানায়, এতে সদর উপজেলার ৫টি সড়ককে প্রাথমিকভাবে ‘কোর রোড নেটওয়ার্ক’-ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে জেলার গ্রামীণ সড়কের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।  

ঠাকুরগাঁও প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ইসলামপুরে ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

জামিন পেলেন জামায়াতের নারী কর্মী বিবি সওদা

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন

0 Comments