রাজনীতি

ঢাকা-৮ আসনকে সৌদি মদিনার আদলে গড়ার প্রতিশ্রুতি নাসিরুদ্দিন পাটোয়ারীর

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬

১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনার মতো সমাজ হিসেবে গড়ে তুলবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এই অঙ্গীকার দেন তিনি।

গণসংযোগের শুরুতে পাটোয়ারী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় তাঁর আসনের প্রার্থী ও আন্দোলনে শহীদ হওয়া শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। তিনি বলেন, শহীদ হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে কাজ করতে হবে।

জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দু’দলই দেশ গঠনে একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে প্রতিপক্ষ দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, সকলকে সহাবস্থানে থেকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

জিয়ারতের পর শাহবাগে গিয়ে ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের সমস্যা শোনেন তিনি। ঢাকা-৮ আসনে পাটোয়ারীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

রাজনীতি

আরও দেখুন
মঞ্জুরুল আহসান মুন্সী
মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক নীতির পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দলটি। তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন করে বক্তব্য ও কার্যকলাপে জড়িত থাকার কারণেই এই বহিষ্কার কার্যকর করা হয়েছে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে দেখা যায়। বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে গুরুতরভাবে বিবেচিত হয়। প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে এই সাবেক সংসদ সদস্যের মনোনয়ন আগেই বাতিল হয়েছিল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কারের মাধ্যমে তার সঙ্গে বিএনপির সব সাংগঠনিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করা হলো।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পোলিং এজেন্টদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, প্রশাসনের সহযোগিতা চাইলেন জামায়াত প্রার্থী

ছবি: প্রতিনিধি

নীলফামারী-৪ আসনের জাপা প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা বিতরণের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

ড. এনায়েতুল্লাহ আব্বাসী

সরকার গঠন করবে বিএনপি : এনায়েতুল্লাহ আব্বাসী

ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি-স্বতন্ত্রের হাড্ডাহাড্ডি লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির শেষ নির্বাচনী জনসভা জনতার মহামিলনে পরিণত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে। উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা শেরপুর-২ আসনকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলমুক্ত করার অঙ্গীকার করেন। প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে বৈষম্য ও লুটপাটের রাজনীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। প্রধান বক্তা জাকসুর সাবেক জিএস আব্দুল আলিম আরিফ বলেন, চাঁদা ও দখলমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের রায় প্রয়োজন। বিশেষ অতিথিরা ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

ভালুকা, ময়মনসিংহ ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে আছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল

ঢাকা-৮ আসনকে সৌদি মদিনার আদলে গড়ার প্রতিশ্রুতি নাসিরুদ্দিন পাটোয়ারীর

পিতা–মাতার কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান

ছবি: প্রতিনিধি
জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির শেষ নির্বাচনী জনসভা জনতার মহামিলনে পরিণত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে। উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা শেরপুর-২ আসনকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলমুক্ত করার অঙ্গীকার করেন। প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে বৈষম্য ও লুটপাটের রাজনীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। প্রধান বক্তা জাকসুর সাবেক জিএস আব্দুল আলিম আরিফ বলেন, চাঁদা ও দখলমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের রায় প্রয়োজন। বিশেষ অতিথিরা ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।  

শেরপুর প্রতিনিধি> ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সরকারি মেডিকেল কলেজ ও ভোলা বরিশাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ধানের শীষের পক্ষে লক্ষ ভোটারের গণমিছিল, ভোটের আহ্বান তুহিনের

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ফজলুর রহমানের ধানের শীষের  নির্বাচনী জনসভায় জনসমুদ্র

0 Comments