রাজনীতি

‘টাকার ব্যাগ’সহ আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬
বেলাল উদ্দিন
বেলাল উদ্দিন

নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামের আমির বেলাল উদ্দিন ‘টাকার ব্যাগ’সহ আটক হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বেলাল উদ্দিন ইউএস বাংলার ফ্লাইটে সকাল ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার ব্যাগ তল্লাশি করা হয়, যেখানে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার জানান, বেলাল উদ্দিন জানিয়েছেন, এটি তার ব্যবসার অর্থ। তবে এখন পর্যন্ত তিনি কোনো উৎস প্রমাণ দেখাতে পারেননি। তদন্তের অংশ হিসেবে তার সঙ্গে সম্পর্কিত নথি ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

 

রাজনীতি

আরও দেখুন
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে চার প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

ঢাকা–১৭ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে চারজন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।  বুধবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সশরীরে ও টেলিফোনে তাঁরা এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে একই আসনে প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থীও সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনএফ প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ বলেন, জাতীয়তাবাদী ভোট বিভক্তি রোধ এবং রাষ্ট্রের সার্বভৌম স্বার্থ রক্ষার বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। একই মঞ্চে অপর প্রার্থী শামীম আহমেদও অনুরূপ ঘোষণা দেন। অন্যদিকে, নির্বাচনী এলাকায় অনুপস্থিত থাকায় আরও দুই প্রার্থী টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে সমর্থনের কথা জানান এবং ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনী এলাকায় অর্থের বিনিময়ে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চলছে। তারা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0

বিমানবন্দরে জব্দকৃত অর্থ ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ হিসেবে দাবি করেন এহসানুল মাহবুব

বেলাল উদ্দিন

‘টাকার ব্যাগ’সহ আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির

মঞ্জুরুল আহসান মুন্সী

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

ছবি: প্রতিনিধি
পোলিং এজেন্টদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, প্রশাসনের সহযোগিতা চাইলেন জামায়াত প্রার্থী

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে পোলিং এজেন্টদের হুমকি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় নালিতাবাড়ী পৌর শহরের গাজীরখামার এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের ভয় দেখাচ্ছেন এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। এ ছাড়া প্রচারণার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অর্থ ও উপকরণ দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, শেরপুর-২ আসনের ১৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়াত ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেরপুর প্রতিনিধি> ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারী-৪ আসনের জাপা প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা বিতরণের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

ড. এনায়েতুল্লাহ আব্বাসী

সরকার গঠন করবে বিএনপি : এনায়েতুল্লাহ আব্বাসী

ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি-স্বতন্ত্রের হাড্ডাহাড্ডি লড়াই

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে আছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক পরিবেশ ইতিমধ্যেই অনুকূলে রয়েছে।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু হলে গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়া সম্ভব হবে এবং সকলকে গণতন্ত্রের চর্চার সুযোগ হবে।” ফখরুল অতীতের কারচুপির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বিগত ১৫ বছরে নানা ইঞ্জিনিয়ারিংয়ের কারণে মানুষ ভালো নির্বাচনের আশা কম রাখে, তবে এবার পরিস্থিতি ভিন্ন।” তিনি আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব সীমিত হবে। জামায়াতের প্রচারণা ও বিভ্রান্তিমূলক কার্যক্রম নিয়েও ফখরুল সতর্ক করেছেন। তিনি বলেন, “নাগরিকরা বোকা নয়; মিথ্যা তথ্য সহজে প্রভাব ফেলবে না।” নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সব সময় ফলাফলকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও স্বাগত জানাবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতাকর্মীরা এই আলাপচারিতায় উপস্থিত ছিলেন।  

ঠাকুরগাঁও প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0

ঢাকা-৮ আসনকে সৌদি মদিনার আদলে গড়ার প্রতিশ্রুতি নাসিরুদ্দিন পাটোয়ারীর

পিতা–মাতার কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান

ছবি: প্রতিনিধি

জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

0 Comments