বাংলাদেশ

সীমান্তের কাঁটাতার ও ফেরার আকুতি

ঠাকুরগাঁওয়ে ৬ যুবকের অনুপ্রবেশের নেপথ্যে কী?

Icon
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬

উত্তরের সীমান্তবর্তী উপজেলা হরিপুর-এ অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৭০/১-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপলডাঙ্গী এলাকায় অবস্থান নেয় সদস্যরা। সকাল ৬টার দিকে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন—রাণীশংকৈল উপজেলার ভরণীয়া গ্রামের মোখলেছুর রহমান (২১) ও মনসুর রহমান (১৮), ভাণ্ডারিয়া গ্রামের রুবেল (২৮), রাঘোপুর গ্রামের আমিনুর রহমান (১৮), এবং হরিপুর উপজেলার মারাধর ও পশ্চিম আটঘরিয়া গ্রামের ইমরান (২৩) ও সুবেল (২৬)। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, কাজের সন্ধানে অনেকেই দালালের প্রলোভনে অবৈধভাবে সীমান্ত পার হন। সচেতন মহলের মতে, সীমান্ত এলাকায় কর্মসংস্থান ও জনসচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের ঝুঁকিপূর্ণ অনুপ্রবেশ বন্ধ করা কঠিন হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সুন্দরবনকে দস্যু মুক্ত করার জন্য দ্রুত অভিযান শুরু হবে: ড. শেখ ফরিদুল ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে দ্রুত অভিযান শুরু করা হবে। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিগগির বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে জেলেরা নির্বিঘ্নে সাগরে মাছ ধরতে পারেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রামপাল সদরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার প্রথম রামপাল সফর। তিনি বলেন, নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করবেন না। চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার প্রতিটি মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে। ড. ফরিদুল ইসলাম আরও বলেন, আগামী পাঁচ বছর দলের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় জনগণের উন্নয়নে কাজ করা হবে। বিশৃঙ্খলা ও অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবুসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0

ঠাকুরগাঁওয়ে ৬ যুবকের অনুপ্রবেশের নেপথ্যে কী?

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে বেপরোয়া ট্রাকের ধাক্কা দোকানে, নিহত ২

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু

১৫ দিনের মধ্যে নদী, খাল দখলমুক্ত করে খাল খনন কর্মসূচি শুরু করা হবে: ফরহাদ হোসেন

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব জলাশয় দখল হয়ে আছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আবহাওয়া ও পরিবেশের বিষয় বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে। আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0

বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আওয়ামী লীগের কার্যালয় খোলা সম্ভব নয়: নাহিদ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন জানিয়ে বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তির আহ্বান ট্রাম্পের

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্ত-মন্ত্রণালয় বৃক্ষরোপণ বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লার সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

কুমিল্লার সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক মীর আলী এজাজ জানান, সকালেই সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। মীর আলী এজাজ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনকে নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

শরীয়তপুরে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত, ১০ জন আহত

কুড়িগ্রামের ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে, রেল চলাচল সাময়িক বন্ধ

ছবি: প্রতিনিধি

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের মরদেহ পৌঁছাল বাগেরহাটে

0 Comments