বাংলাদেশ

সুন্দরবনকে দস্যু মুক্ত করার জন্য দ্রুত অভিযান শুরু হবে: ড. শেখ ফরিদুল ইসলাম

Icon
বাগেরহাট
প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে দ্রুত অভিযান শুরু করা হবে। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিগগির বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে জেলেরা নির্বিঘ্নে সাগরে মাছ ধরতে পারেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রামপাল সদরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার প্রথম রামপাল সফর।

তিনি বলেন, নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করবেন না। চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার প্রতিটি মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে।

ড. ফরিদুল ইসলাম আরও বলেন, আগামী পাঁচ বছর দলের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় জনগণের উন্নয়নে কাজ করা হবে। বিশৃঙ্খলা ও অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবুসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে ২৫ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটে সড়ক অবরোধ

  পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে টানা বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষুব্ধ নেসকোর গ্রাহকরা সড়ক অবরোধ করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছাড়েন। জানা যায়, নেসকোর বিসিক ফিডারে ত্রুটি ঠিক করার সময় রবিবার দুপুরে বিদ্যুৎ খুঁটিতে উঠে মেরামতকাজের সময় শাহিন ইসলাম নামে এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই দুর্ঘটনার পর থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, অনেক এলাকায় বিদ্যুৎ বেলা ১১টা থেকে নেই। বিদ্যুৎ বিভ্রাটে কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছেন, বাসাবাড়িতে খাবার ও রান্নাবান্না ব্যাহত হয়েছে, দোকানপাট ও বিদ্যুৎনির্ভর ব্যবসা প্রতিষ্ঠান স্থবির হয়ে গেছে।  

আমির খসরু লাবলু এপ্রিল ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ২

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে গরম মাড় দিয়ে গৃহবধূকে ঝলসে দিল স্বামী

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

হাতের চাবিতে তালা খুলে শনাক্ত করলেন আগুনে মৃত মাকে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচায় গ্যাসলাইটার কারখানায় শনিবার লাগা আগুনে ছয় শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে একজন, ৪৯ বছর বয়সী মঞ্জু বেগম, শনাক্ত হয়েছেন তার ২৬ বছর বয়সী ছেলে সাব্বির হোসেনের মাধ্যমে।  মায়ের পোড়া মরদেহের হাতের মুঠিতে থাকা চাবি ও পোড়া ওড়নার অংশ দেখেই সাব্বির নিশ্চিত হয়েছেন যে, এটি তার মা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভানোর পর পোড়া লাশ উদ্ধার করেন। তিনজন নিহত শ্রমিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে; বাকিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের অভিযানে কারখানার মালিক পক্ষের সহযোগী ও স্থানীয় নেতা ইমান উল্লাহ ওরফে মাস্তানকে গ্রেপ্তার করা হয়েছে। মালিক আকরাম উল্লাহ ও অন্যান্য আসামি এখনও পলাতক। পুলিশ অগ্নিকাণ্ড, হত্যা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে। ঢাকা জেলা প্রশাসন ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং ৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) এই ঘটনাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে, দোষীদের দ্রুত বিচারের দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

বাউল আবুল সরকারকে ধর্ম অবমাননার মামলায় হাইকোর্টে জামিন

নিখোঁজের ২৪ ঘণ্টায় পুনরুদ্ধার ভাইরাল তাজুর ফেসবুক পেজ

ছবি: প্রতিনিধি

করতোয়া নদীতে যুবক নিখোঁজের ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি
ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

  ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাগানবাড়ি রোডে নিহাল পল্লী পার্কে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আয়োজন চলে। সংগঠনের সদস্য সাংবাদিক ও তাদের পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। আয়োজকদের বক্তব্য, পেশাগত ব্যস্ততার বাইরে পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সংগঠনের সদস্যদের মধ্যে সম্প্রীতি জোরদার করাই মূল উদ্দেশ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি শাহাদাত হোসাইন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. শরীফ ভূঁঞা। অনুষ্ঠানে সদ্য প্রয়াত সহ-সভাপতি ফিরোজ আলমের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অভিষেক পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি দৈনিক সমকালের সাবেক স্টাফ রিপোর্টার শাহজালাল রতন এবং ফিরোজ আলমকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। সংগঠনের সদস্যদের কল্যাণে লাইফ ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ৩১টি পরিবারের শতাধিক সদস্য অংশ নেন। উপস্থিত ছিলেন সভাপতি শাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক এম. শরীফ ভূঁঞা, সহ-সভাপতি সাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নিরবসহ অন্যান্য সদস্যরা। এছাড়া সদস্যদের মধ্যে মিজানুর রহমান, শাহাদাত পাঠান, আবদুল আলীম সবুজ, আরিফ উদ্দীন, নজরুল ইসলাম সোহাগ, আজিজ সায়েম, কবি ইকবাল চৌধুরী, রাজু আহমেদ, কবি আতিক বাদল ও আলা উদ্দিন লিংকনও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

ফেনী এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সংঘর্ষ-সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

0 Comments