বাংলাদেশ

নারায়ণগঞ্জে কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬
মাইনুল আহসান নোবেল
মাইনুল আহসান নোবেল

নারায়ণগঞ্জে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালতের মামলার ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ এর দিকে সিদ্দিরগঞ্জের বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেফতারের পেছনে রয়েছে এক তরুণীর অভিযোগ, যাকে নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে আটক রেখে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তোলার চেষ্টা করেছিলেন। ভুক্তভোগী গত ১৩ আগস্ট মামলা দায়ের করেন। পিবিআইকে তদন্তভার দেওয়া হলে, ২৬ সালের ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে গ্রেফাতরি ওয়ারেন্ট জারি করে এবং ডেমরা থানা পুলিশকে তা কার্যকর করার নির্দেশ দেয়।
ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, নোবেলকে গ্রেফতারের পর বর্তমানে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি প্রতিনিধি
বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার: আসাদুল হাবীব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দল হওয়াসহ জনবান্ধব সরকারও। সরকার জনগণের দাবী অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে শিল্প ও কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা দিয়েছেন। রংপুর অঞ্চলের খাদ্য উৎপাদন, সস্তা শ্রম ও আইন-শৃঙ্খলার অবস্থার কারণে অন্যান্য অঞ্চলের সমতুল্য উন্নয়ন নিশ্চিত হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। তিস্তা নদী প্রসঙ্গে তিনি বলেন, “আমি তিস্তাপাড়ের সন্তান। দুই কোটি মানুষের আশা পূরণের লক্ষ্যে তিস্তা নদীর শাসন, খনন এবং স্থানীয় মানুষের দাবি বাস্তবায়নের জন্য সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে। বিগত সরকার অর্ধেক প্রকল্প হাতে নিয়েছিল, আমরা তা প্রতিরোধ ও পূর্ণাঙ্গ সমাধান করব।” মন্ত্রী আরও বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগের চলমান প্রকল্প রংপুরে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। গণঅভ্যূত্থানে নিহত পুলিশ সদস্যদের পরিবার মামলা করতে পারবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। অন্যায় হলে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারে।” এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ অন্যান্য কর্মকর্তারা।  

রংপুর ব্যুরো ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া হবে: এমপি আব্দুল আলীম

ছবি: প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা বিমানমন্ত্রীর

মাইনুল আহসান নোবেল

নারায়ণগঞ্জে কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

ঢাকা উত্তর-দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক পদে বিএনপির ৬ নেতা নিয়োগ

সরকারি সিদ্ধান্তে দেশের ছয় সিটি করপোরেশনে দায়িত্বে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানায়, নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন।  ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব যথাক্রমে মো. আব্দুস সালাম ও মো. শফিকুল ইসলাম খানকে দেওয়া হয়েছে। খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরে যথাক্রমে নজরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম চৌধুরী, মো. সাখাওয়াত হোসেন খান ও মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশোধিত সিটি করপোরেশন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) ও (৩) অনুযায়ী তারা যথাযথ ভাতা সহ দায়িত্ব পালন করবেন। আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0

স্ত্রীকে দেখতে গিয়ে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

বাগেরহাটে সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

সৈয়দপুরে স্কাউট প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন

স্কাউট আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী তথা 'বি.পি দিবস-২০২৬' যথাযথ মর্যাদায় উদযাপন করেছে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ, সৈয়দপুর। "স্কাউটিংয়ের মূলমন্ত্র, সেবা আর দেশপ্রেমের দীক্ষা"— এই চেতনাকে ধারণ করে দিনটি উপলক্ষ্যে গ্রুপটি এক বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত র‍্যালিটি স্থানীয় এলাকা প্রদক্ষিণ করে স্কাউটিংয়ের বার্তা ছড়িয়ে দেয়। এরপর পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ঔষধি ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে স্কাউট সদস্যরা পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। ব্যাডেন পাওয়েলের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকারের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসবের আয়োজন করে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ, সৈয়দপুর। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানটি অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু।

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0

গাজীপুরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বসতবাড়িতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুরের ২২৫ পরিবার পেল রমজানের খাদ্য সামগ্রী

0 Comments