বাংলাদেশ

সৈয়দপুরে রোজার মাসে লেবু, কলা ও খেজুরের দামে আগুন

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রোজার মাস ঘিরে সৈয়দপুরে ইফতার সামগ্রীর বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। খোলা খেজুর, কলা ও লেবুর দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
পৌর সবজি বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে এক হালি লেবুর দাম চাওয়া হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকা, যা রোজার আগে ছিল ২০-২৫ টাকার মধ্যে। ছোট পাতিলেবুর হালি ৭০ টাকা, মাঝারি ৬০ টাকা এবং বড় লেবু ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
অন্যদিকে সৌদি আরব, মিশর ও ইরান থেকে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের দাম কেজিপ্রতি বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। ১৫ দিন আগেও যে বস্তাজাত খোলা খেজুর ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
কলা বাজারেও একই চিত্র। মালভোগ কলা ২০-৩০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। চিনি চাম্পা কলাও রোজার আগে ১০-১৫ টাকায় মিললেও এখন ৩০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
ক্রেতাদের অভিযোগ, রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছে। তবে ব্যবসায়ীদের দাবি, খেজুর, লেবু ও কলার আমদানি ও ফলন কম থাকায় দাম বেড়েছে; আমদানি বাড়লে বাজার স্বাভাবিক হবে।
এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সাতদিন সময় শেষে শুরু হলো অবৈধ দখল উচ্ছেদ

  বরিশাল মহানগরীতে দীর্ঘদিনের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগরীর ফুটপাত, প্রধান সড়ক, পার্ক ও বিনোদনস্থল থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। সিটি করপোরেশন জানায়, উচ্ছেদের আগে সাত দিন সময় দিয়ে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এরপরও যেসব দখলদার সরেননি, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ সব এলাকা দখলমুক্ত করা হবে এবং ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরবাসীর স্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে এবং কোনোভাবেই ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। এর আগে নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন দায়িত্ব নেওয়ার পর নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন বলে জানিয়েছে সিটি করপোরেশন।  

বরিশাল এপ্রিল ১২, ২০২৬ 0

হঠাৎ ভূমিকম্পে কাঁপল সিলেট সীমান্ত, মাত্রা ৪.৩

আজ থেকে শুরু পরীক্ষামূলক অনলাইন ক্লাস

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ইলিশের বাজারে আছে মাছ, নেই ক্রেতা

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পুরাতন ডাকবাংলো ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমন শেখ। বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত নয়; বরং ভবিষ্যৎ পথচলার সূচনা। লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং তাদের সফলতা কামনায় দোয়া করা হয়।

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ১১, ২০২৬ 0

ফকিরহাটে ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে গরু-ছাগলের হাট

ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরের জলাভূমি-খাল পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু

  নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল ও বড় ড্রেন পরিষ্কার এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলিম মোড় সংলগ্ন এলাকায় বড় ড্রেন পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে বাস্তবায়ন করছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহরজুড়ে প্রায় এক হাজার গাছ রোপণের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১১, ২০২৬ 0

তথ্য দিলে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস, নরসিংদীর গণশুনানীতে চিফ প্রসিকিউটর

ছবি: প্রতিনিধি

“প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রান সহায়তা পাবে”: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

0 Comments