জাতীয়

প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সম্পন্ন

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক নিয়োগকৃত ১০ উপদেষ্টার মধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী পদমর্যাদায় তিনজনকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে, তারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর মর্যাদায় নিযুক্ত অন্যান্য উপদেষ্টা দায়িত্ব পাবেন যথাক্রমে: হুমায়ুন কবির (পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম (প্রতিরক্ষা), জাহেদ উর রহমান (পলিসি অ্যান্ড স্ট্যাটেজি), মাহ্দী আমিন (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান) এবং রেহান আসিফ আসাদ (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি)।
এর আগে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে এই ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সঙ্গে সাথে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও দায়িত্ব গ্রহণ করেন।

 

১৪ এপ্রিল প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু হবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির

কৃষি খাতে ডিজিটাল সেবার সম্প্রসারণে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করা হবে আগামী ১৪ এপ্রিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কার্যক্রমের আওতায় একই দিনে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ ও মৌলভীবাজারের জুড়ী।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২৬ 0

বাংলাদেশসহ ১৭ দেশে আংশিকভাবে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

‘এটা সংসদ, শাহবাগ নয়’: হাসনাতকে স্পিকার

চতুর্থবার সংসদ বর্জন করল বিরোধী জোট

সংসদে গৃহীত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ

  ত্রয়োদশ জাতীয় সংসদে কণ্ঠভোটে গৃহীত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৬’। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা শেষে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে তা অনুমোদন পায়। আইনটির উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট আদর্শকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে প্রতিষ্ঠা করা। এর আগে একই প্রেক্ষাপটে ‘জুলাই যোদ্ধা’দের জন্য আইনি সুরক্ষা ও দায়মুক্তি সংবলিত বিধানও সংসদের সর্বসম্মত সমর্থনে অনুমোদিত হয়, যা রাষ্ট্রীয় স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0

সাবেক বিচারপতিকে ‘মানিকচোরা’ বলায় সংসদ থেকে আখতারের বক্তব্য এক্সপাঞ্জ

আবু সাঈদের দেহে গুলির প্রমাণ মেলেনি: আসামিপক্ষের আইনজীবী

ট্রাইব্যুনালে হাজির আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামি

আজ ঘোষণা হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় প্রদান করবে। মামলাটিতে সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ জানুয়ারি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরবর্তীতে ৫ মার্চ ট্রাইব্যুনাল ৯ এপ্রিল রায় ঘোষণার দিন নির্ধারণ করে। প্রসঙ্গত, ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল। তবে ২০২৪ সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা পুনর্বহাল হলে শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে পুনরায় প্রতিবাদে নামে। একই বছরের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটে, যা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেয়। এ প্রেক্ষাপটে রংপুরে আন্দোলনে অংশ নেওয়া আবু সাঈদকে ক্যাম্পাসের বাইরে নিকট থেকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনাটির ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে তা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মামলার বিচারিক কার্যক্রমে ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের ওপর চাপ প্রয়োগের অভিযোগও সাক্ষ্যগ্রহণে উঠে এসেছে। উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আজকের রায়কে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬ 0

“ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট”: রুমিন ফারহানাকে স্বাস্থ্যমন্ত্রী

সংশোধিত সন্ত্রাসবিরোধী আইন পাস, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে

২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা কার্যক্রম শুরু: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

0 Comments