বাংলাদেশ

পাটুরিয়া ফেরিতে লরি নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেল পদ্মায়

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ১২, ২০২৬

শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটে বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যশোর থেকে নারায়ণগঞ্জগামী ‘ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২’ নম্বরের দশ চাকার লরি ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। লরিটিতে প্রায় ২৪ হাজার লিটার বাম্প ওয়েল (তেল) মজুত ছিল।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, লরিটি ফেরি পার হয়ে সড়কের ঢালু অংশে উঠার সময় ব্রেক বিকল হয়ে যায়। ফলে তা পেছনের দিকে গিয়ে নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালক শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঘাট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নদী থেকে লরিটি উদ্ধার করতে তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
কালবৈশাখী ঝড়ের তান্ডব, গাছ চাপায় মা ও দুই মেয়ে নিহত

  মেলান্দহ উপজেলা-এ বৈশাখী ঝড়ে গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ায় মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খুকি বেগম (৬৫) ও তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) এবং ফতে আক্তার (৩৭)। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ঝড়ো হাওয়ার মধ্যে ঘরের পাশে থাকা একটি মেহগনি গাছ উপড়ে টিনের ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা তিনজন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঝড়ো আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার সম্ভব না হলেও সকালে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, ঘটনাস্থলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।  

তানিয়া আক্তার এপ্রিল ২৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ডিমলায় ফুয়েল কার্ড ব্যবস্থা, সহজ হলো আবেদন প্রক্রিয়া

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ছবি: প্রতিনিধি

কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন, চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি

ছবি: প্রতিনিধি
কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে ডিজেল দিতে বরিশালে মানববন্ধন

  বরিশাল নগরী-এ সেচ পাম্প ও হারভেস্টার সচল রাখতে কৃষকদের জন্য অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়া এবং সম্ভাব্য খাদ্য সংকট রোধে রাষ্ট্রীয়ভাবে কৃষকদের কাছে ডিজেল পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়। এর আগে রাজশাহীতে তেল সংগ্রহের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সময় এক কৃষকের হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনার প্রতিবাদও জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল ভরসা হলেও জ্বালানি সংকটে তারা চরম ভোগান্তিতে পড়ছেন। রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতারা দাবি করেন, কৃষকদের জন্য আলাদা ও অগ্রাধিকারভিত্তিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু না হলে কৃষি উৎপাদন ব্যাহত হয়ে জাতীয় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।    

বরিশাল ব্যুরো> এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

শ্যামপুর চিনিকলে মাসে ব্যয় ২৪ লাখ টাকা

ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও শিক্ষার্থী পুলিশ হেফাজতে

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে কাঁচা চা পাতা কাটার সময় বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ে ২৪ ঘন্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত, ভারী বৃষ্টির পূর্বাভাস

  পঞ্চগড় জেলা-এ গত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। এদিকে, আটোয়ারী উপজেলা-এর একটি চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হন। টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে। অফিসগামী মানুষ ও এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়েছে। শহরে যাত্রী কমে যাওয়ায় পরিবহন শ্রমিকদের আয়ও কমেছে। কৃষি খাতে এর প্রভাব পড়েছে। অতিরিক্ত বৃষ্টিতে মরিচ, বাদাম, ভুট্টা ও পাটসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক জমিতে পানি জমে রয়েছে, যা ফসলের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন কৃষকরা। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট মেঘমালার কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

আমির খসরু লাবলু এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

প্রেমঘটিত কারণে নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে তরুণীর মৃত্যু

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

ছবি: প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কেক ও পানি বিতরণ, ছাত্রদলের উৎসাহ কর্মসূচি

0 Comments