জাতীয়

শিক্ষার্থীদের মধ্যে ‘ভাইরাল হওয়ার প্রবণতা’ বাড়ছে: শিক্ষামন্ত্রী

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ২৬, ২০২৬


শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার অবক্ষয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল প্রবণতা’ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, বর্তমান প্রজন্মের একটি অংশ শিক্ষক ও নীতিনির্ধারকদের প্রতি শিষ্টাচারবহির্ভূত আচরণ করছে, যা সামাজিক মূল্যবোধের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক ভাইরাল হওয়ার প্রবণতা অনেককে উদ্দেশ্যহীন ও অসংলগ্ন বক্তব্যে উৎসাহিত করছে, যা শিক্ষার্থীদের আচরণগত ভারসাম্য নষ্ট করছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের মধ্যেও এমন আচরণ দেখা যাচ্ছে, যা শিক্ষাব্যবস্থার নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এ অবস্থায় তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করা এখন সময়ের দাবি।
একইসঙ্গে তিনি দেশের মেধাস্বত্ব ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনিক সক্ষমতা বাড়িয়ে উদ্ভাবন সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন করল সরকার

সরকার দেশের ১৫টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে রদবদল করেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে মহাপরিচালক, চেয়ারম্যান ও রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। নতুন নিয়োগে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন মু. জসীম উদ্দিন খান, পরিবেশ অধিদপ্তরের ড. মো. লুৎফর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের এম এম আরিফ পাশা এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দিল আফরোজ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে আরও কয়েকজন কর্মকর্তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে এনটিআরসিএ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৬ 0

শিক্ষার্থীদের মধ্যে ‘ভাইরাল হওয়ার প্রবণতা’ বাড়ছে: শিক্ষামন্ত্রী

সাগর-রুনি হত্যা তদন্তে আরও ৬ মাসের সময় দিল হাইকোর্ট

তনু হত্যা মামলায় রিমাণ্ড শেষে কারাগারে পাঠানো হলো সাবেক সেনাসদস্য হাফিজুরকে

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় বিশেষ নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনমনে আতঙ্কের কোনো কারণ নেই। শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস ও সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের দাপ্তরিক সূত্রে জানা যায়, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে চাকরিচ্যুত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে, চক্রটি রাজধানীর জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং জনসমাগমপূর্ণ এলাকাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করে তাদের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্দেশ দিয়েছে, যাতে জনসমাগমস্থল, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিনোদন কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত প্রতিরোধ করা যায়। আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের সহযোগিতা কামনা করে জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে তারা।  

Sukumar Barua এপ্রিল ২৫, ২০২৬ 0

মেধাভিত্তিক জনপ্রশাসন গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর হাইকোর্টে জামিন মঞ্জুর

সরকারি দায়িত্ব শেষে পুনরায় শিক্ষকতায় সাবেক ধর্ম উপদেষ্টা

‘পেপ্যাল’ নিয়ে ফ্রিল্যান্সারদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী

ফ্রিল্যান্সারদের জন্য নতুন কর্মসংস্থান ও ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণে বড় উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা চালুর পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তারেক রহমান জানান, তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে PayPal চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ফ্রিল্যান্সিং খাতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র প্রদান করা হবে। একইসঙ্গে হাজারো তরুণকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। সরকারি এই পরিকল্পনার অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একটি সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আউটসোর্সিং খাত সম্প্রসারণে ধারাবাহিক কাজ চলছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৬ 0

সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, ১ জনের মৃত্যু

আজ থেকে শুরু সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাছাই

তিন জেলার এসপিসহ ৬ পুলিশ সুপারের বদলি

0 Comments