বাংলাদেশ

কিষাণ-কিষাণির হাতে উঠলো কৃষক কার্ড

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ১৪, ২০২৬

 

টাঙ্গাইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা বিতরণের মাধ্যমে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় শহীদ মারুফ স্টেডিয়াম থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠান সূত্রে জানা যায়, উদ্বোধনের মুহূর্তে ল্যাপটপে নির্দেশ প্রদান করা হলে টাঙ্গাইল সদরসহ দেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মোবাইল অ্যাকাউন্টে জনপ্রতি আড়াই হাজার টাকা করে প্রণোদনা পৌঁছে যায়। এটি সরকারের কৃষি সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত একটি আর্থিক হস্তান্তর প্রক্রিয়া।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১৫ জন কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ ও গাছের চারা তুলে দেওয়া হয়। উপকারভোগীদের তালিকায় ছিলেন আবু কায়সার, রোমান, শাহনুর আলম, শাহ আলম, জুলেখা আখতার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মনোয়ারা আখতার, শামীমা আখতার, লায়লা বেগম ও তাহমিনা।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করেন এবং উপস্থিত কৃষকদের অভিবাদন জানান। পরবর্তীতে ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে বর্ণিল আয়োজনে ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন

    নীলফামারীতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে মেতে উঠেছে সর্বস্তরের মানুষ। গ্রাম থেকে শহর—সবখানেই বাঙালিয়ানা আর ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছে পুরো জেলা। বর্ণিল প্রস্তুতি ও ঐতিহ্যের ছোঁয়া পহেলা বৈশাখকে বরণ করে নিতে কেউ তৈরি করেছেন বাঁশ-বেত দিয়ে জাতীয় পাখি দোয়েল, কেউ বানিয়েছেন জাতীয় মাছ ইলিশের প্রতিকৃতি। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে তৈরি হয়েছে লাঙ্গল-জোয়াল, কৃষকের ঝাঁপি, ঘুড়ি, ঢোল-তবলা, গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি। সকালজুড়ে শোভাযাত্রা ও উৎসব মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নীলফামারী যেন সেজেছিল এক বর্ণিল সাজে। ঢাক-ঢোল, নাচ-গান আর রঙের উচ্ছ্বাসে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান-এর নেতৃত্বে ডিসি চত্বর থেকে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি’স গার্ডেনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। মেলা, সংস্কৃতি ও মিলনমেলা নীলফামারী প্রেসক্লাব চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে ছিল পান্তা ভাতের আসর, শিশুদের কবিতা আবৃত্তি, ছবি আঁকা প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণ। অন্যদিকে সৈয়দপুরেও উপজেলা প্রশাসন ও শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। সম্প্রীতির বার্তা জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ একটি সর্বজনীন উৎসব—ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে একসঙ্গে অংশ নেয়। পাজামা-পাঞ্জাবি ও শাড়িতে সজ্জিত মানুষ, শিশুদের রঙিন পোশাক, আর সর্বত্র উৎসবের আমেজ—সব মিলিয়ে নীলফামারীতে পহেলা বৈশাখ পরিণত হয়েছে আনন্দ, ঐতিহ্য ও সম্প্রীতির এক মহামিলনে।

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে দলনিরপেক্ষতার ঘোষণা দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

বাগেরহাট জেলাজুড়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উদযাপন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বসুরহাট পৌরসভার বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে নববর্ষের ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব, যা ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা দেয়। আলোচনা শেষে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশনার আয়োজন করা হয়। পরে বর্ণাঢ্য ‘আনন্দ নবযাত্রা’ বের হয়, যা পৌরসভা গেট থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসন কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো কর্মসূচি জুড়ে এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ ও নববর্ষের আমেজ।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৬ 0

কিষাণ-কিষাণির হাতে উঠলো কৃষক কার্ড

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নববর্ষে রাজধানীজুড়ে বর্ণিল যত আয়োজন

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দিয়াপাড়া গ্রামে হযরত আমির হামজা (রাঃ) দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব শেখ নওশের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাও. মোজাফফর হোসাইনসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ই সফলতার মূল চাবিকাঠি। কঠোর পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শিক্ষার্থীদের ইসলামের আদর্শে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। শেষে শিক্ষার্থীরা দোয়া কামনা করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজন সম্পন্ন হয়।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভয়াবহ আগুন

ছবি: প্রতিনিধি

জুলাই হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না পেট্রোল-অকটেন

0 Comments