বাংলাদেশ

দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু, সর্বোচ্চ প্রাণহানি সিলেটে

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ১৮, ২০২৬


দেশের কয়েকটি জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই হাওর ও মাঠে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারান। একই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং গবাদিপশুর ক্ষয়ক্ষতিও হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের মমিনা হাওড়ে ধান কাটার সময় সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গরু আনতে গিয়ে মো. মমতাজ আলী খান (৭০) বজ্রপাতে নিহত হন।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় নুর জামাল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। একই ঘটনায় তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন। এছাড়া ভীমখালী ইউনিয়নে বজ্রপাতে দুইটি গাভীর মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও দিরাই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় আরও পাঁচজন নিহত হন। এসব ঘটনায় অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অধিকাংশ ঘটনা ঘটে কালবৈশাখী ঝড়ের সময় খোলা হাওরে কাজ করার সময়। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

 

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
শ্যামনগরে ফিলিং স্টেশন মালিককে হত্যার হুমকি, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  সাতক্ষীরার শ্যামনগরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা ও হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) শ্যামনগর ফিলিং স্টেশনের ম্যানেজার বিল্লাল হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মৌতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুর নবী বাবু ও তার অনুসারীরা পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং মালিকসহ কর্মীদের হত্যার হুমকি দেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ইউনিয়নের জন্য জ্বালানি সরবরাহ চলছিল। এ সময় নির্দেশনা উপেক্ষা করে অন্য এলাকা থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল পাম্পে ভিড় করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগে বলা হয়, একপর্যায়ে ওই নেতা ও তার লোকজন পাম্পে ঢুকে ভয়ভীতি দেখান এবং তেলবাহী যানবাহনে অগ্নিসংযোগের হুমকিও দেন। ঘটনার পর থেকে পাম্পের মালিক ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করা হয়। পরিস্থিতি অব্যাহত থাকলে পাম্প বন্ধ রাখার কথাও জানানো হয়েছে। অভিযুক্ত শহিদুর নবী বাবুর বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সাতক্ষীরা এপ্রিল ১৮, ২০২৬ 0

ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

ছবি: প্রতিনিধি

থানারহাট মডেল মাদরাসায় দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’ দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি
ময়মনসিংহে মাদক-কারবারিদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

  ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চায়না মোড় এলাকায় চিহ্নিত মাদককারবারি ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আকাশ, রনি, আলামিন, সজিব মুন্সী, আবু, শরীফ ও হীরাগংসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা জানান, মাদক কারবারে বাধা দেওয়ায় সম্প্রতি এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটে। গত ১৪ এপ্রিল রাতে রেললাইন সংলগ্ন এলাকায় একটি বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় এবং কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানববন্ধনে আরও দাবি করা হয়, পরে ১৭ এপ্রিল রাতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চায়না মোড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে এবং তারা দ্রুত অভিযান চালিয়ে এসব চক্রকে গ্রেফতারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।  

ময়মনসিংহ প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৬ 0

নোয়াখালীতে বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু

দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু, সর্বোচ্চ প্রাণহানি সিলেটে

প্রতিকি ছবি

রংপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

বৈশ্বিক জনসংযোগ খাতে কার্যক্রম সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টাইমস পিআর (www.timespr.com), যা আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড উপস্থিতি জোরদারে সমন্বিত পিআর সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সম্প্রসারণের আওতায় আন্তর্জাতিক প্রেস রিলিজ বিতরণ, কর্পোরেট কমিউনিকেশন, ব্র্যান্ড ও প্রোডাক্ট লঞ্চ, পার্সনাল ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক আপডেটসহ পূর্ণাঙ্গ জনসংযোগ সেবা প্রদান করা হবে। পাশাপাশি এসইও অপটিমাইজেশন, কনটেন্ট পরিকল্পনা এবং মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিজিটাল পিআর কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০১-এর দশকের শুরুতে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হয়ে বর্তমানে একাধিক দেশে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নতুন এই উদ্যোগের মাধ্যমে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিভিন্ন দেশের মিডিয়া প্ল্যাটফর্মে ক্লায়েন্টদের সংবাদ প্রচার আরও সহজতর হবে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এই সম্প্রসারণের ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কাস্টমাইজড কমিউনিকেশন কৌশল বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় ব্র্যান্ডগুলোকে এগিয়ে নিতে সহায়তা করা সম্ভব হবে।  

নিখাদ খবর ডেস্ক এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মেসার্স সুইটি পেট্রোল পাম্প বন্ধ

ছবি: প্রতিনিধি

“গনতন্ত্র দিয়ে বাংলাদেশ বিশ্বের দৃষ্টি কেড়েছে”: ভোলায় স্পিকার

0 Comments