জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অর্থনীতি বা সামরিক শক্তিতে ছোট করে দেখলেও গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে ‘২৪-এর আন্দোলন’ বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি দাবি করেন, দীর্ঘ সময় পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কও উন্নত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বৈশ্বিক জনসংযোগ খাতে কার্যক্রম সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টাইমস পিআর (www.timespr.com), যা আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড উপস্থিতি জোরদারে সমন্বিত পিআর সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সম্প্রসারণের আওতায় আন্তর্জাতিক প্রেস রিলিজ বিতরণ, কর্পোরেট কমিউনিকেশন, ব্র্যান্ড ও প্রোডাক্ট লঞ্চ, পার্সনাল ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক আপডেটসহ পূর্ণাঙ্গ জনসংযোগ সেবা প্রদান করা হবে। পাশাপাশি এসইও অপটিমাইজেশন, কনটেন্ট পরিকল্পনা এবং মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিজিটাল পিআর কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০১-এর দশকের শুরুতে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হয়ে বর্তমানে একাধিক দেশে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নতুন এই উদ্যোগের মাধ্যমে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিভিন্ন দেশের মিডিয়া প্ল্যাটফর্মে ক্লায়েন্টদের সংবাদ প্রচার আরও সহজতর হবে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এই সম্প্রসারণের ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কাস্টমাইজড কমিউনিকেশন কৌশল বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় ব্র্যান্ডগুলোকে এগিয়ে নিতে সহায়তা করা সম্ভব হবে।
নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথি আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে শহরের ডক্টরস হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সাথি আক্তার পৌরসভার মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসা চলছিল। সকালে একপর্যায়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেলে কর্তৃপক্ষ দরজা ভেঙে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ডক্টরস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হোসেন তাহমিদ ইমাম জানান, বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলেও তারা উপস্থিত না হওয়ায় থানায় খবর দেওয়া হয়। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বরিশাল নগরের সদর রোডে জুমার নামাজের পর ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানারে তাদের দাবিগুলো তুলে ধরেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। অধিকাংশের মুখে মাস্ক ও কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর তারা দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।