বাংলাদেশ

বরিশালে মুখোশধারী ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

Icon
বরিশাল
প্রকাশঃ এপ্রিল ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

 

বরিশাল নগরের সদর রোডে জুমার নামাজের পর ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে।

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানারে তাদের দাবিগুলো তুলে ধরেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। অধিকাংশের মুখে মাস্ক ও কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর তারা দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বরিশালে মুখোশধারী ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

    বরিশাল নগরের সদর রোডে জুমার নামাজের পর ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানারে তাদের দাবিগুলো তুলে ধরেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। অধিকাংশের মুখে মাস্ক ও কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর তারা দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

বরিশাল এপ্রিল ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ১ দস্যু আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ছবি:  প্রতিনিধি

গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে জুম্মার নামাজের সময় মুসল্লির মৃত্যু

    নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজ আদায় করতে গিয়ে আসলাম (৫৬) নামে এক ব্যক্তি আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, খুতবার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই মেঝেতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আসলাম শহরের কলিম মোড় এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয়ভাবে ধর্মপ্রাণ ও বিনয়ী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাটির পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হলো বাসসেবা

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

ছবি: প্রতিনিধি
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার

    নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি অর্জন সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। স্পিকার বলেন, স্বাধীনতা অর্জনে যেমন রাজনৈতিক সচেতনতা ভূমিকা রেখেছে, তেমনি স্বৈরশাসনের সময় ছাত্র-জনতা রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। এতে মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ ও সচেতনতা বেড়েছে। তিনি আরও বলেন, “নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, তা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।” এর আগে স্পিকারকে বরিশাল সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি নিজ সংসদীয় এলাকা ভোলার উদ্দেশে রওনা দেন।

বরিশাল এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাবার বিতরণ

ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন

বনানীতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

0 Comments