বাংলাদেশ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

Icon
ফরিদপুর প্রতিনিধি>
প্রকাশঃ এপ্রিল ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইউনুস শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন মানসিক সমস্যায় ভোগা ইউনুস শেখ ঘটনাস্থলে অসংলগ্নভাবে চলাফেরা করছিলেন। এ সময় ফরিদপুরগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্ত করছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: সংগৃহীত
পটুয়াখালীতে পুকুরে মিলল ২৭ কেজির দুই কোরাল

উপকূলীয় জেলাসমূহে মৎস্যসম্পদের অপ্রত্যাশিত প্রাপ্তিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে পটুয়াখালী-এর মহিপুর এলাকা, যেখানে একটি পুকুর থেকে বিপুল ওজনের দুটি কোরাল মাছ আহরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের একটি পুকুরে জাল টানার সময় প্রায় ২৭ কেজি ওজনের দুইটি কোরাল মাছ ধরা পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতার উপস্থিতিতে পরবর্তীতে কুয়াকাটার মেয়র মার্কেটে নিলামের মাধ্যমে মাছ দুটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি মাছের ওজন ১৫ কেজি এবং অপরটির ১২ কেজি। বাজার সংশ্লিষ্টরা জানান, ঢাকাসহ বড় শহরগুলোতে এ ধরনের বড় আকারের কোরাল মাছের উচ্চ চাহিদা রয়েছে, যা রপ্তানি সম্ভাবনাকেও ইঙ্গিত করে। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, সাধারণত সামুদ্রিক প্রজাতির এই মাছ জোয়ারের পানির মাধ্যমে উপকূলীয় পুকুরে প্রবেশ করে এবং উপযুক্ত পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। তিনি উপকূলীয় মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০২৬ 0

কর্মরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাট বিশ্বাসের

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বিপুল জ্বালানি উদ্ধার, ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

বরিশালে মুখোশধারী ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

ছবি: প্রতিনিধি
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ১ দস্যু আটক

    সুন্দরবন এলাকায় পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে অপহৃত দুই জেলেকে জীবিত উদ্ধার এবং অস্ত্র-গোলাবারুদসহ এক সক্রিয় বনদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।   কোস্ট গার্ড জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এর আওতায় বনদস্যু দমনে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় অপহৃত দুই জেলেকে ১৬ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে মুর্তি খাল এলাকা থেকে উদ্ধার করা হয়। অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যায়। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে সুন্দরবন এলাকায় দস্যুতা নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।   ‎

বাগেরহাট এপ্রিল ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ছবি:  প্রতিনিধি

গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে জুম্মার নামাজের সময় মুসল্লির মৃত্যু

ছবি: প্রতিনিধি
নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হলো বাসসেবা

    দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

ছবি: প্রতিনিধি

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার

0 Comments