বাংলাদেশ

৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ 21

Icon
বরিশাল
প্রকাশঃ এপ্রিল ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
বরিশালে ব্যাটারিচালিত যানবাহন খাতকে বিআরটিএ-এর আওতায় এনে লাইসেন্স, রেজিস্ট্রেশন ও রুট পারমিটসহ ৯ দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করছে, যা সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৩ কোটি মানুষের জীবিকার সঙ্গে যুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরেও এই বৃহৎ শ্রম খাতটি কোনো পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত নীতিমালার আওতায় আসেনি, ফলে শ্রমিকরা অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে কাজ করছেন।
তারা দাবি করেন, বিআরটিএ-এর অধীনে এই যানবাহনের নিবন্ধন, বৈধ লাইসেন্স প্রদান, চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং সুনির্দিষ্ট রুট পারমিট ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি সড়ক ও মহাসড়কে নিরাপদ চলাচলের জন্য ব্যাটারিচালিত যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড নিশ্চিত করারও দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, ২০১৯, ২০২২ এবং ২০২৪ সালে একাধিক নীতিমালা ও খসড়া প্রণয়ন করা হলেও সেগুলো এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ২০২৫ সালে প্রস্তাবিত বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত কার্যকর করার আহ্বান জানান তারা। তাদের মতে, শুধু সিটি কর্পোরেশনের স্টিকার বা সাময়িক নিয়ন্ত্রণ দিয়ে এই খাতকে নিরাপদ করা সম্ভব নয়; প্রয়োজন আইনগত কাঠামো ও প্রশাসনিক স্বীকৃতি।
সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে এই খাতকে গুরুত্ব দেওয়ার কথা থাকলেও বাস্তবে শ্রমজীবী মানুষ এখনো উপেক্ষিত। আন্দোলনে অংশ নেওয়ায় বিভিন্ন স্থানে মামলা ও হয়রানির ঘটনাও ঘটছে বলে তারা অভিযোগ তোলেন।
তারা আরও বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নবায়নযোগ্য শক্তিনির্ভর পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া সময়ের দাবি। তাই ব্যাটারিচালিত যানবাহনকে পরিকল্পিতভাবে নীতিমালার আওতায় এনে আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় এবং ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায়।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা

    জামালপুরের বকশীগঞ্জে নকল সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করে ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।   বুধবার (৬ মে) বিকেলে পৌর এলাকার মোদকপাড়া মহল্লায় অভিযান চালিয়ে এসব নকল সিগারেট উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে নকল সিগারেট মজুত ও বাজারজাতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। তিনি আরও বলেন, নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তানিয়া আক্তার মে ৬, ২০২৬ 0

ভূট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রান হারালো সোহেল

ফকিরহাটে হাইব্রিড ধান চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামিনে মুক্তির এক সপ্তাহ পরই ছাত্রলীগ নেতার মৃত্যু

ঘুষেও মেলেনি অনুমোদন, প্রকৌশলীর কার্যালয়ে প্রবাসীর স্ত্রীর কান্না

বাড়ি নির্মাণ অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও আর্থিক হয়রানির অভিযোগ তুলে পিরোজপুরের নেছারাবাদে পৌর প্রকৌশল অফিসে কান্নায় ভেঙে পড়েছেন এক প্রবাসীর স্ত্রী—এ ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরূপকাঠি পৌরসভা-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে মঙ্গলবার এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোছা. মৌসুমী আক্তার দাবি করেন, এক বছরের বেশি সময় ধরে বাড়ি নির্মাণ অনুমোদনের ফাইল আটকে রেখে বিভিন্ন পর্যায়ে একাধিকবার অর্থ আদায় করা হয়েছে। তার অভিযোগ অনুযায়ী, অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে ধারাবাহিকভাবে অর্থ দিতে হলেও চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তিনি আর্থিক ও মানসিকভাবে চরম চাপের মুখে পড়েন। ঘটনার দিন নতুন করে অর্থ দাবি করা হলে তিনি অফিসেই কান্নায় ভেঙে পড়েন বলে জানা যায়। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে মো. মহসিন আংশিক অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করলেও নির্দিষ্ট হিসাব বা প্রক্রিয়া নিয়ে মন্তব্য এড়িয়ে যান। অন্যদিকে মো. আবুল হোসেন অভিযোগের কিছু অংশ স্বীকার করলেও অতিরিক্ত অর্থ দাবির বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত দত্ত বলেন, সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো বিধান নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি স্থানীয় প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

মসজিদে তালা ভেঙে দানবাক্সের অর্থ লুট

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত শ্রমিকরা

তেঁতুল গাছের মগডালে মিলল নিখোঁজ বৃদ্ধা

ছবি: সংগৃহীত
শীতলক্ষ্যায় ভেসে উঠল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শীতলক্ষ্যা নদী-এর কেরোসিন ঘাট সংলগ্ন এলাকা থেকে বুধবার (৬ মে) সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হলেও এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকদিন পানিতে থাকার কারণে মরদেহে পচন ধরেছে বলে পুলিশ জানিয়েছে। নারায়ণগঞ্জ নৌপুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হলেও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আকস্মিক অগ্নিকাণ্ড

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে টানা বৃষ্টিতে মাঠেই গজিয়ে যাচ্ছে কাটা ধান, দিশেহারা কৃষক

ছবি: প্রতিনিধি

নরসিংদীতে আদালতের নির্দেশে জমির দখল বুঝে নিলেন জমির মালিক

0 Comments