পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

প্রধান অতিথি লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি জনকল্যাণমূলক কাজেও নিয়োজিত। ২৩০ বছরের ঐতিহ্যসম্পন্ন এই বাহিনী বিভিন্ন দূর্যোগময় মুহূর্তে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে।
উপঅধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ ও বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লে. কর্নেল কায়েস জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দল হওয়াসহ জনবান্ধব সরকারও। সরকার জনগণের দাবী অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে শিল্প ও কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা দিয়েছেন। রংপুর অঞ্চলের খাদ্য উৎপাদন, সস্তা শ্রম ও আইন-শৃঙ্খলার অবস্থার কারণে অন্যান্য অঞ্চলের সমতুল্য উন্নয়ন নিশ্চিত হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। তিস্তা নদী প্রসঙ্গে তিনি বলেন, “আমি তিস্তাপাড়ের সন্তান। দুই কোটি মানুষের আশা পূরণের লক্ষ্যে তিস্তা নদীর শাসন, খনন এবং স্থানীয় মানুষের দাবি বাস্তবায়নের জন্য সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে। বিগত সরকার অর্ধেক প্রকল্প হাতে নিয়েছিল, আমরা তা প্রতিরোধ ও পূর্ণাঙ্গ সমাধান করব।” মন্ত্রী আরও বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগের চলমান প্রকল্প রংপুরে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। গণঅভ্যূত্থানে নিহত পুলিশ সদস্যদের পরিবার মামলা করতে পারবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। অন্যায় হলে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারে।” এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ অন্যান্য কর্মকর্তারা।
সরকারি সিদ্ধান্তে দেশের ছয় সিটি করপোরেশনে দায়িত্বে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানায়, নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব যথাক্রমে মো. আব্দুস সালাম ও মো. শফিকুল ইসলাম খানকে দেওয়া হয়েছে। খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরে যথাক্রমে নজরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম চৌধুরী, মো. সাখাওয়াত হোসেন খান ও মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশোধিত সিটি করপোরেশন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) ও (৩) অনুযায়ী তারা যথাযথ ভাতা সহ দায়িত্ব পালন করবেন। আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
স্কাউট আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী তথা 'বি.পি দিবস-২০২৬' যথাযথ মর্যাদায় উদযাপন করেছে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ, সৈয়দপুর। "স্কাউটিংয়ের মূলমন্ত্র, সেবা আর দেশপ্রেমের দীক্ষা"— এই চেতনাকে ধারণ করে দিনটি উপলক্ষ্যে গ্রুপটি এক বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত র্যালিটি স্থানীয় এলাকা প্রদক্ষিণ করে স্কাউটিংয়ের বার্তা ছড়িয়ে দেয়। এরপর পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ঔষধি ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে স্কাউট সদস্যরা পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। ব্যাডেন পাওয়েলের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকারের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসবের আয়োজন করে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ, সৈয়দপুর। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানটি অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু।