বাংলাদেশ

পাটকেলঘাটায় সরকারি ভিপি সম্পত্তিতে অবৈধ স্থাপনা, এসিল্যান্ডের উচ্ছেদ

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ জানুয়ারী ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে কয়েক কোটি টাকা মূল্যের সরকারি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি দখলের চেষ্টা করা হলে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক অভিযানে অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ও সোমবার (১২ জানুয়ারি) দিনভর পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাজেন্দ্রপুর মৌজার এসএ ৫৪৯ খতিয়ানের ৭১ দাগভুক্ত সরকারি ভিপি সম্পত্তিতে একটি সংঘবদ্ধ চক্র পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় সোমবার দুপুরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
অভিযোগ রয়েছে, সরুলিয়া ইউনিয়নের তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আব্দুল আমিন খান চৌধুরী (রনি) মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ভিপি মামলা নং ৩১/৮৬ (তালা) সংশ্লিষ্ট জমি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে মিথ্যা ও বানোয়াট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই জমিটির বিপরীতে ডিসিআর ইস্যু করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তন্নী খাতুন ও সাবিনা ইয়াসমিন ইজারাভিত্তিতে সেখানে দীর্ঘদিন বসতঘর নির্মাণ করে ভোগদখলে রয়েছেন। তবে স্থানীয়রা দাবি করেন, ওই জমিতে কখনো বৈধ বসতঘর বা ইজারাভিত্তিক দখলের কোনো অস্তিত্ব ছিল না।
স্থানীয়দের মতে, একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের সঙ্গে যোগসাজশে সরকারি ভিপি সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালানো হয়। বর্তমানে অভিযুক্ত ভূমি কর্মকর্তা আব্দুল আমিন খান চৌধুরী আশাশুনি উপজেলা সদরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

    ফকিরহাট উপজেলা-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনব্যাপী উৎসবমুখর ও সুশৃঙ্খল কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ডাকবাংলো মোড় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়। পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক বর্ষবরণ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্থানীয় শিল্পীরা বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও লোকজ সংস্কৃতি উপস্থাপন করেন। পাশাপাশি দড়ি টানাটানি প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন জনসাধারণের অংশগ্রহণে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে শহীদ মিনার চত্বরে গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা-পুলিসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী স্টল বসানো হয়, যা দর্শনার্থীদের আগ্রহ সৃষ্টি করে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসব কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনু জামান। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর

ছবি: প্রতিনিধি

জামালপুরে কৃষক কার্ড উদ্বোধন ও ১১৫ কৃষকের মাঝে বিতরণ

সন্তোষে ভাসানীর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ছবি: প্রতিনিধি
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

    বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রংপুর জেলায় প্রশাসনের তত্ত্বাবধানে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জিলা স্কুল বটমূলে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে ঐতিহ্যবাহী বৈশাখী র‌্যালি নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে, যেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশীয় সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়। সমাবেশে বক্তারা সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক চর্চা ও রাষ্ট্রীয় উন্নয়নে সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে তিন দিনব্যাপী উৎসবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পৃথক আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন অব্যাহত রয়েছে।  

রংপুর ব্যুরো এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে বর্ণিল আয়োজনে ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন

ছবি: প্রতিনিধি

কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে দলনিরপেক্ষতার ঘোষণা দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

বাগেরহাট জেলাজুড়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

  দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যাদের মধ্যে ১ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত এবং বাকি ৮ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।   মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ১৭৬ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত করা হয়েছে। ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি, যেখানে উপসর্গজনিত মৃত্যু ও সংক্রমণ উভয়ই উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে, আর সন্দেহজনক সংক্রমণে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। একই সময়ে দেশে মোট ১৮ হাজার ১২৯ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫২ জন, যাদের মধ্যে ৯ হাজার ৩০৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যাবশ্যক।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উদযাপন

কিষাণ-কিষাণির হাতে উঠলো কৃষক কার্ড

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

0 Comments