বিনোদন

১২ বছর আগে ওপারে চলে গেছেন সুচিত্রা সেন

Icon
নিখাদ খবর ডেস্ক
প্রকাশঃ জানুয়ারী ১৭, ২০২৬
মহানায়িকা সুচিত্রা সেন
মহানায়িকা সুচিত্রা সেন

আজ ১৭ জানুয়ারি। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণের ১২ বছর পূর্ণ হলো। তিনি মারা যান ২০১৪ সালের এই দিনে। জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত।
বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের মাধ্যমে সুচিত্রা সেন হয়ে ওঠেন বাংলা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ রোমান্টিক নায়িকা। মৃত্যুর পরও তিনি দর্শকের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক ও স্মরণীয়।
পাবনার সদর উপজেলার হিমসাগর এলাকায় তার জন্মভিটায় প্রতিষ্ঠিত সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে তার ছবির নানা মুহূর্ত, পুরস্কার, আবক্ষ মূর্তি ও স্মৃতিচিহ্ন। সেখানকার তথ্য অনুযায়ী, টেলিফোনে কথা বলতে অনীহা ছিল এই মহানায়িকার। খুব প্রয়োজন না হলে তিনি ফোন ধরতেন না এবং অপরিচিতদের ক্ষেত্রে নিজের পরিচয় গোপন করতেন।

 


 

সুচিত্রা সেন ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনী। ১৯৪৭ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন শিল্পপতি পরিবারের দিবানাথ সেনের সঙ্গে। তার একমাত্র কন্যা মুনমুন সেন এবং নাতনী রিয়া সেন ও রাইমা সেনও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ।
১৯৫২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তী দুই দশক উত্তম-সুচিত্রা জুটি বাংলা সিনেমায় এক অনন্য আইকনে পরিণত হয়।
দীর্ঘদিন অবহেলায় থাকা তার জন্মভিটা ২০১৭ সালে প্রশাসনের উদ্যোগে উদ্ধার করে সেখানে স্মৃতি সংগ্রহশালা স্থাপন করা হয়। বর্তমানে এটি সংস্কৃতি ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান।
মহানায়িকা সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রে তার অভিনয় ও ব্যক্তিত্বের মাধ্যমে আজও অমর হয়ে আছেন।

বিনোদন

আরও দেখুন
দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন দীপিকা পাড়ুকোন

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও পিতৃত্ব–মাতৃত্বের আনন্দে ভাসছেন—দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে দেওয়া এক পোস্টে দম্পতি নতুন সদস্য আগমনের ইঙ্গিত দেন, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও উচ্ছ্বাসের ঢেউ তোলে। পোস্টে তাদের প্রথম সন্তান দুয়ার উপস্থিতিও আলোচনায় আসে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে এই তারকা দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান দুয়া। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। পেশাগতভাবে উভয়েই ব্যস্ত সময় পার করছেন, এর মধ্যেই পরিবারে নতুন সদস্যের আগমনের খবর তাদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৬ 0

চমকের নতুন চমক

আবারো বিচ্ছেদের গুঞ্জন রণবীর-দীপিকার

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

ব্যক্তিগত স্মৃতির ভাণ্ডার থেকে এক বিশেষ ঘটনার কথা তুলে ধরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। একটি সাম্প্রতিক পডকাস্ট অনুষ্ঠানে তিনি জানান, ২০০৩ সালে তার অভিনীত চলচ্চিত্র দেখে মুগ্ধ হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি উপভোগ করার পর ওই চিঠিতে চলচ্চিত্রটির শিল্পীদের প্রশংসা করা হয় এবং মানসম্মত সিনেমা নির্মাণের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পূর্ণিমা বলেন, সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় চিঠিটি গণমাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে শেয়ার করা হয়েছিল, যা চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া জাগায়। একই অনুষ্ঠানে তিনি আরও জানান, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত বিভিন্ন কারণে কাজগুলো করা হয়নি। এছাড়া নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় তিনি প্রাথমিকভাবে নির্বাচিত না হলেও পরবর্তীতে অভিনয়ের সুযোগ পান।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২৬ 0

নতুন আবহে উপস্থিত বিপাশা হায়াত

তৃতীয় সার্জারির প্রস্তুতিতে তানিয়া বৃষ্টি

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন নিশো

‘এবার দুই থেকে তিন হতে চলেছি’: রাশমিকা

দু’মাস আগে বিয়ে সম্পন্ন করা রাশমিকা মান্দানা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এবার দুই থেকে তিন হতে চলেছি’ এমন ঘোষণা দিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছেন। তবে প্রকৃত অর্থটি ছিল পারিবারিক নয়, বরং সৃজনশীল উদ্যোগের সম্প্রসারণ। অভিনেত্রী রাশমিকা তার নতুন প্ল্যাটফর্ম ‘রাশমিকা অ্যান্ড রু’ চালু করেছেন, যেখানে তার সঙ্গে যুক্ত হয়েছে একটি অ্যানিমেশন চরিত্র ‘রু’। জনপ্রিয় অ্যানিমেটেড সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’-এর সহযোগিতায় রাশমিকার ব্যক্তিত্ব ও অ্যানিমে অনুরাগকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন কনটেন্ট। এই প্রকল্পে এবার অংশ নিয়েছেন তার স্বামী বিজয় দেবরাকোন্ডা, ফলে ‘দুই থেকে তিন’-এর ঘোষণা মূলত তাদের সৃজনশীল কাজের সম্প্রসারণের প্রতীক। প্রথমে অনেক ভক্ত বিষয়টি ভুল বুঝে রাশমিকাকে মা হওয়ার সম্ভাবনায় শুভেচ্ছা জানালেও পরবর্তীতে প্রকল্পের প্রকৃতি স্পষ্ট হওয়ার পর আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0

লুবাবার বিয়ে ঘিরে বিতর্ক, বাল্যবিবাহ আইনে শাস্তির আশঙ্কা দু’পক্ষের

কেজিএফের রেকর্ড ভেঙে দিলো রণবীর সিংয়ের ‘ধুরন্ধর টু’

ঘণ্টাখানেক পানিতে ডুবে ফুসফুসে বালি ও নোনাজল ঢুকে মারা গেছেন রাহুল

0 Comments