অপরাধ

‘কিলার জাহিদ’ গ্রেফতার

Icon
পাবনা প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেফতার করেছে। অভিযানকালে তার কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জাহিদুল ইসলাম পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে। সে অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যার ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার নাজমুন্নাহারের বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করে।
অভিযানের সময় উদ্ধার করা হয়েছে:
•    দুই নলা ওয়ান শুটার গান ও একটি এক নলা ওয়ান শুটার গান
•    একটি ১২ বোর কার্তুজ
•    ধারালো তলোয়ার ও চাইনিজ কুড়াল
•    .২২ বোর রিভলভারের চেম্বার
•    তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং
•    ইলেকট্রিক ড্রিল ও হ্যাকসো ব্লেড
ওসি রাশেদুল ইসলাম বলেন, গ্রেফতার জাহিদকে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছবি: প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলায় ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ আটক ৪

  নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন। পুলিশ জানায়, অভিযানে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট এলাকার একটি অয়েল স্টোর থেকে ১৪০০ লিটার ডিজেল এবং একটি ভাউচার গাড়ি জব্দ করা হয়। আটকরা হলেন—মো. রাশেদ (৩৮), মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়। ওসি মো. মহিনউদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি> এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে গভীর রাতে আসামির ঘরে ঢুকে এএসআই আটক, গণপিটুনির পর উদ্ধার

ছবি: প্রতিনিধি

জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেফতার

ছবি: প্রতিনিধি
পুলিশী পরিচয়ে প্রতারণার অভিযোগে পিকআপ চালক আটক

  বরিশালের গৌরনদীতে চেকপোস্টে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সাত্তার হোসেন (যুবক)কে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্টে অতিরিক্ত গতির কারণে একটি পিকআপ থামানো হয় এবং কাগজপত্র না থাকায় মামলা দেওয়া হয়। এ সময় সাত্তার নিজেকে এসবি সদস্য পরিচয় দেন। পরিচয়পত্র বা বিপি নম্বর চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, তাকে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে সাত্তার হোসেন দাবি করেন, তিনি নিজেকে পুলিশ সদস্য নয়, পুলিশ পরিবারের লোক হিসেবে পরিচয় দিয়েছিলেন।  

বরিশাল এপ্রিল ১৫, ২০২৬ 0

যাত্রাবাড়ীর ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে মন্দিরের কাছে কৃষকের গলাকাটা লাশ

ছবি: প্রতিনিধি

যাত্রাবাড়ীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১

ছবি: প্রতিনিধি
রংপুরে পুলিশ হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

  রংপুরে পুলিশ সদস্য হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশ (২৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকাসক্ত পলাশের ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ হত্যা ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে এবং আসামিকে গ্রেপ্তার করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাশকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অন্যান্য ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।  

রংপুর ব্যুরো এপ্রিল ১৩, ২০২৬ 0

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ ৭ গ্রেফতার

বসুরহাটে স-মিল ভাঙচুর ও লুট, মির্জা কাদের-বুলবুলসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

ছবি: প্রতিনিধি

সাবেক সেনাকে হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী নুরু বিশ্বাস গ্রেফতার

0 Comments