বাংলাদেশ

যশোরে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৪, ২০২৬
ছরি: সংগৃহীত
ছরি: সংগৃহীত

যশোরে রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকী।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার এনায়েতপুরে অজ্ঞাতনামা দুই ব্যক্তি এনামের ওপর হামলা চালিয়ে তার বুকে ছুরিকাঘাত করেন। হামলার আগে তারা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় এনামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনাম সিদ্দিকী ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক জানান, তার বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তাকে সার্জারি বিভাগে রাখা হয়েছে।
যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মদ বলেন, তারা ঘটনার খবর পেয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

  সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রবিবার (৫ এপ্রিল) নদীর প্রবল স্রোতে বাঁধের প্রায় ১০০ হাত এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে এলাকার হাজার হাজার মানুষ প্লাবনের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা জানান, বাঁধে সম্প্রতি বালির ব্যাগ (জিও ব্যাগ) ফেলে সংস্কার করা হয়েছিল, কিন্তু ফাটল দেখা দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার (৬ এপ্রিল) সকালে ও আগের দিনের প্রবল স্রোতে সবুর গাজীর বাড়ির পাশের অংশ ধসে পড়েছে, এছাড়া বাঁধের উত্তর ও দক্ষিণে আরও দুটি অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় গণমাধ্যম কর্মী রুহুল কুদ্দুস জানান, উত্তরের ৫০ ফুট ও দক্ষিণের ১০০ ফুটে নতুন ভাঙন দেখা দিচ্ছে। গত বছর ঈদুল ফিতরের দিনও এই বাঁধ ভেঙে আনুলিয়া ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়েছিল এবং ব্যাপক ফসল ও মৎস্য ঘেরের ক্ষতি হয়েছিল। আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস বলেন, “বাঁধের অবস্থা নাজুক। প্রতি মুহূর্তে মাটি নদীতে চলে যাচ্ছে। দ্রুত ডাম্পিংয়ের মাধ্যমে সংস্কার না হলে পুরো এলাকা প্লাবিত হতে পারে।” সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান তাযকিয়া জানিয়েছেন, ভাঙনের খবর পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়রা টেকসই সংস্কার না হলে বড় ধরনের দুর্যোগ ঘটতে পারে বলে সতর্ক করেছেন।  

সাতক্ষীরা এপ্রিল ৬, ২০২৬ 0

হাতের চাবিতে তালা খুলে শনাক্ত করলেন আগুনে মৃত মাকে

বাউল আবুল সরকারকে ধর্ম অবমাননার মামলায় হাইকোর্টে জামিন

নিখোঁজের ২৪ ঘণ্টায় পুনরুদ্ধার ভাইরাল তাজুর ফেসবুক পেজ

ছবি: প্রতিনিধি
করতোয়া নদীতে যুবক নিখোঁজের ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

  পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়াঘাট এলাকায় রবিবার (৫ মার্চ) দুপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক যুবক তলিয়ে যান। দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টা ও উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক বদেশ্বরী গ্রামের আব্দুল মালেকের ছেলে সজীব। স্থানীয় সূত্র জানায়, সজীবসহ চারজন যুবক দুপুরে নদীতে গোসলের উদ্দেশ্যে নেমে। সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে গেলে অপরদের মধ্যে দুইজনকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি নিখোঁজ হয়ে যান। প্রাথমিক উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ৪ ঘন্টা তল্লাশি চালালেও সফল হননি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালিয়ে নদী তলদেশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানাচ্ছেন, নদীতে বালু উত্তোলনের কারণে খরার মৌসুমেও ৩০-৪০ ফুট গভীর চোরার বালি গর্ত সৃষ্টি হচ্ছে। এ ধরনের গর্তের কারণে নদীতে গোসলের সময় বিপদজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সজীবের মতো মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।  

আমির খসরু লাবলু এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সংঘর্ষ-সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

  গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ৩ জন ও পঞ্চগড়ে ৪ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। রোববার (৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গওসুল আজিম চৌধুরী জানান, গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৩ জন হামের উপসর্গে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।  

রংপুর ব্যুরো এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

ছবি: প্র্রতিনিধি

হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সৈয়দপুরে মশার উপদ্রবে জনজীবন বিপর্যস্ত, নিধনে ব্যর্থ পৌরসভা

0 Comments