বাংলাদেশ

সৈয়দপুর জুড়ে শুকনো নদী ও ধানখেতে ক্রিকেট আনন্দ

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ জানুয়ারী ৬, ২০২৬

শহর ও গ্রামে খেলার মাঠের সংকটে শিশু-কিশোরদের খেলাধুলা এখন সীমিত হয়ে পড়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আমন ধান কাটা শেষ হতেই ধানখেত পরিষ্কার করে ক্রিকেটসহ নানা খেলায় মেতে উঠেছে শিশুরা। মাঠ না থাকায় ফসল কাটার সময়টাই যেন তাদের খেলার অপেক্ষার শেষ সময়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া গ্রামাঞ্চলে খেলার মাঠ প্রায় নেই। অপরিকল্পিত নগরায়ণ, বসতবাড়ি ও মিল-কারখানার কারণে উন্মুক্ত মাঠ দিন দিন হারিয়ে যাচ্ছে। ফলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
পাঁচটি ইউনিয়নে ফসল কাটার পর ১৫–২০ দিন খালি থাকা জমিতেই ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলে সময় কাটায় তারা। বছরের বাকি সময় মাঠের অভাবে অনেক শিশু মোবাইল গেমস, ধূমপান ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের শিশু রাকিব ও মামুন জানায়, ধান কাটার পর নিজেরাই পিচ বানিয়ে খেলছে তারা। খেলার মাঠ না থাকায় এই সময়টুকুই তাদের একমাত্র সুযোগ।
এলাকাবাসীর মতে, মাঠ থাকলে শিশুরা স্বাস্থ্যকর বিনোদনে যুক্ত হতে পারত। সৈয়দপুরের চিকিৎসক ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য। শিক্ষাপ্রতিষ্ঠানে মাঠ ও খেলাধুলা নিশ্চিত করা প্রয়োজন।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাবাহাত আলী সাব্বু বলেন, গ্রামাঞ্চলে খেলার মাঠের সংকট রয়েছে। শিশু-কিশোরদের বিকাশে গ্রামে মাঠ তৈরির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
 

বাংলাদেশ

আরও দেখুন
সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

  নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। জানা যায়, নিজ জেলা লালমনিরহাটে সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজধানীতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১১, ২০২৬ 0

বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ দোকান

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে উপজেলা প্রশাসনের অভিযান

ছবি:প্রতিনিধি
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ গরু জব্দ

    পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। মালকাডাঙ্গা এলাকায় সীমান্ত পিলার ৭৭৫/১১এস সংলগ্ন বাংলাদেশ অংশে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল মদ উদ্ধার করা হয়। অপরদিকে বড়শশী সীমান্তে চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া দেয়। এসময় হামলার চেষ্টা হলে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে একটি গরু ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। বিজিবি জানায়, জব্দকৃত মদ ও গরুর বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

আমির খসরু লাবলু এপ্রিল ১০, ২০২৬ 0

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

গুলশানে নিম্নমানের হেলমেট ধ্বংসে ডিএমপির ব্যতিক্রমী অভিযান

ছবি: প্রতিনিধি

সুন্দরবনের দস্যুতা দমন ও নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

    ফকিরহাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ আরও অনেকে। শুভেচ্ছা জানানোর পরে উপজেলা সম্প্রসারিত ভবনের সভাকক্ষে আসন্ন বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। যোগদানের আগে মো: রোকনুজ জামান কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ৯, ২০২৬ 0

মোরেলগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস ভবন, দ্রুত নির্মাণের দাবি

ছবি: প্রতিনিধি

রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0 Comments