ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও স্থগিত এরমধ্যে নগরীর আলোচিত স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৩২) হত্যা মামলার অন্যতম আসামি মো. রিয়াজ মাহমুদ খান মিল্টন (৪০) উপস্থিতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসানের সাথে সম্প্রতি আদালত থেকে জামিনে আসা লিটু হত্যা মামলার ৫ নং আসামি মিল্টনকে প্রকাশ্যে দেখা গেছে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের যাচাই-বাছাই কার্যক্রমের সময় এ দৃশ্য ফুটে উঠে।
সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে- বরিশাল-৪, বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের মোট ২১ জন প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই করা হয়। দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে বরিশাল-৫ (সদর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী এ কে এম মাহবুব আলম মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না করা এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তার মনোনয়ন বাতিল হয়। একই আসনে এক স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
আবার প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে দুটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে আয়কর রিটার্ন সনদ না থাকা, ১০ (বি) ফরম সংযুক্ত না করা এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মুসলিম লীগ প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়।
এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকা এবং অঙ্গীকারনামায় অসংগতির কারণে, বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বরিশাল-১, বরিশাল-২ ও বরিশাল-৩ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, ‘প্রথম ধাপে তিনটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই করা হয়েছে। এতে দুটি মনোনয়ন বাতিল ও দুটি স্থগিত করা হয়েছে।’ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী নির্ধারিত সময়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ জুলাই সন্ধ্যায় নগরীর কাশিপুর বিল্ববাড়ি এলাকায় লোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে লিটু কে প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পরের দিন ১ আগস্ট বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত লিটুর বোন ঘটনাস্থলে আহত মোসা. মুন্নি (৩৫)।
২০২৫ সালের ৬ আগস্ট, বেলা সাড়ে তিনটায় মিল্টনকে নগরীর কাউনিয়া বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে বরিশাল এয়ারপোর্ট থানা ও ডিবি পুলিশ। মিল্টন নিহত লিটুর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে অন্যান্য আসামিরা পিটিয়ে কুপিয়ে জখম করে বলে বাদি এজাহারে উল্লেখ করেন।
২০২৫ সালের ১০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টন (৫ নং আসামি) কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নীলফামারীর পলাশবাড়িতে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের আগে চিলাহাটি-রাজশাহীগামী বরেন্দ্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শামীম ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার আরজি ইটাখোলার মৃত আবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শামীম ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, চিলাহাটি-সৈয়দপুর রেলপথে মাঝে মাঝে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটছে এবং পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান পেয়েছেন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে ভাত রান্নায় দেরি হওয়াকে কেন্দ্র করে মুসলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী চুন্নু শেখ (৩৫)-এর বিরুদ্ধে। এতে তিনি গুরুতর দগ্ধ হয়েছেন। পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) সকালে গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় রান্নায় দেরি হলে ক্ষুব্ধ হয়ে স্বামী এ ঘটনা ঘটায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে। সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত নারীর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট নির্মাতা কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ অদৃশ্য হওয়ার একদিনের মধ্যেই পুনরুদ্ধার হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পেজটি পুনরায় সক্রিয় দেখা যায়, যা নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এর আগে রোববার (৫ এপ্রিল) দুপুরের পর রহস্যজনকভাবে পেজটি অনুপস্থিত হয়ে পড়লে অনুসারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। প্রায় ১০ লাখ ফলোয়ারসমৃদ্ধ এই পেজটি হঠাৎ উধাও হওয়ায় হ্যাকিং বা নীতিমালা সংশ্লিষ্ট জটিলতার আশঙ্কা করা হচ্ছিল। তাইজুল ইসলাম তাজু, যিনি পেশায় একজন নির্মাণশ্রমিকের সহকারী, সম্প্রতি ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শীর্ষক ভিডিও প্রকাশের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা তার কনটেন্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বল্প সময়েই তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পেজ পুনরুদ্ধারের বিষয়ে তাজু জানান, “ঈশ্বরের কৃপায় আমার পেজ ফিরে পেয়েছি।” সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রযুক্তিগত ব্যাখ্যা পাওয়া না গেলেও, একদিনের ব্যবধানে পেজটি ফিরে আসায় অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।