জাতীয়

মনোনয়নপত্রে প্রকাশ

মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন শামা ওবায়েদ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৪, ২০২৬

ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে তাঁর নাগরিকত্ব, আয় ও সম্পদের হালনাগাদ তথ্য উঠে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া নথি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।

হলফনামায় শামা ওবায়েদ নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ২১ লাখ ৮৯ হাজার টাকা, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৮ লাখ টাকা কম। আয় আসে মূলত ভাড়া, চাকরি, বিনিয়োগের মুনাফা ও সম্মানী ভাতা থেকে।

নথি অনুযায়ী, গত সাত বছরে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৩ কোটি ৬২ লাখ টাকা, যেখানে নগদ অর্থ, ব্যাংক আমানত, শেয়ার বিনিয়োগ ও একটি জিপ গাড়ি রয়েছে। অন্যদিকে স্থাবর সম্পত্তির পরিমাণ কিছুটা কমে বর্তমানে ৬ কোটি ৯৩ লাখ টাকা দেখানো হয়েছে, যার মধ্যে বনানীর একটি ফ্ল্যাট ও উত্তরাধিকারসূত্রে পাওয়া অকৃষিজমি রয়েছে।

হলফনামা বিশ্লেষণে আরও দেখা যায়, ২০১৮ সালে থাকা ব্যাংক ঋণের কোনো তথ্য এবার আর উল্লেখ করা হয়নি। পাশাপাশি সোনার পরিমাণও ৬০ তোলা থেকে কমে ৫০ তোলা দেখানো হয়েছে। এসব তথ্য নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা পর্যালোচনায় উঠে এসেছে।

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও টিকা সংরক্ষণে অনিয়মের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশজুড়ে হামের টিকার সঠিক সংরক্ষণ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রান্তিক এলাকার অনেক টিকাকেন্দ্রে নির্ধারিত ২–৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা হচ্ছে না, যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ করছে। মন্ত্রী আরও অভিযোগ করেন, স্বাস্থ্য খাতের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও কিছু কোম্পানিকে সুবিধা প্রদানের প্রবণতা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী বছরের মধ্যে স্বাস্থ্য খাতকে ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত করা হবে। সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকা সত্ত্বেও সফলতা নির্ভর করছে প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও ওষুধ কোম্পানির সম্মিলিত উদ্যোগের ওপর। স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন ও জনসুরক্ষা নিশ্চিত করতে এই তিন খাতকে নৈতিকতার এক সূত্রে আবদ্ধ করা জরুরি, উল্লেখ করেন মন্ত্রী। উল্লেখযোগ্য, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২ এপ্রিল ও সারা দেশে ৩ মে থেকে শতভাগ টিকাদান কার্যক্রম শুরু হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৬ 0

করোনা ভ্যাকসিন কিনতে ব্যয় ৪,৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

ধানমন্ডি থেকে গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন

অ্যাডভোকেট মো. আবুল হাসান

নিয়োগ বাতিল হলো সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের

দীর্ঘ ১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা

দীর্ঘ সময় পর শিক্ষকদের আর্থিক সুবিধা পুনর্বিন্যাসে উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রায় ১৭ বছর ধরে অপরিবর্তিত থাকা উৎসব ভাতা চলতি বছরে ১০ শতাংশ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী বলেন, প্রস্তাবিত এই ভাতা বৃদ্ধি দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য ক্ষেত্রে আসন্ন ঈদুল আজহার পূর্বেই তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে সরকারের অগ্রাধিকার অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিমত, উৎসব ভাতা বৃদ্ধি ও বেতন কাঠামোর সংস্কার বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক সুরক্ষা জোরদার হবে এবং পেশাগত স্থিতিশীলতা ও আগ্রহ বৃদ্ধি পাবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্পে একনেকের চূড়ান্ত অনুমোদন

প্রধানমন্ত্রীর অনুমোদনেই স্থির হবে পহেলা বৈশাখে ইলিশ রফতানি: মৎস্যমন্ত্রী

তনু হত্যা মামলায় নতুন ধাপ, তিনজনের ডিএনএ পরীক্ষা আদেশ

১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের ভোট

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।  সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভার পর এ তথ্য জানিয়েছেন তিনি। আখতার আহমেদ জানান, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনও ৯ মে অনুষ্ঠিত হবে এবং এসব নির্বাচনের গুরুত্ব ১২ ফেব্রুয়ারির সাধারণ ভোটের সমান। কমিশন জানিয়েছেন, চলতি নির্বাচনের ৫০টি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নির্বাচন সামগ্রী সংরক্ষণ করা হবে এবং তা এক বছর পর্যন্ত রাখা হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসন অনুযায়ী মনোনয়ন দেবে এবং মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। আইন অনুযায়ী সাধারণ আসনের নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটের ভিত্তিতে, কমিশনের লক্ষ্য দ্রুত এই নির্বাচন সম্পন্ন করা।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

সড়ক ও সেতুমন্ত্রণালয়ে ২৩ পদে নিয়োগ

ড. ইউনূসের মার্কিন চুক্তি আলোচনার বাইরে ছিলাম আমি: আসিফ নজরুল

ছবি: প্রতিনিধি

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর কূটনৈতিক বৈঠক

0 Comments