ইরানের সঙ্গে উত্তেজনা তীব্র হচ্ছে, কারণ মার্কিন বাহিনী সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলেই অভিযান শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং সেনা মোতায়েন করছে পেন্টাগন। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরানের ক্ষেত্রে সব অপশন খোলা রয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও প্রতিশোধমূলক সক্ষমতার কারণে অভিযানের ঝুঁকি অনেক বেশি। ইরানের রেভল্যুশনারি গার্ড হুঁশিয়ারি দিয়েছে, তেহরানের ভূখণ্ডে হামলা হলে যেকোনো মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে।
এ পরিস্থিতিতে গত বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনৈতিক প্রচেষ্টা চালু থাকলেও যুদ্ধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
ইরানের সঙ্গে উত্তেজনা তীব্র হচ্ছে, কারণ মার্কিন বাহিনী সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলেই অভিযান শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং সেনা মোতায়েন করছে পেন্টাগন। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরানের ক্ষেত্রে সব অপশন খোলা রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও প্রতিশোধমূলক সক্ষমতার কারণে অভিযানের ঝুঁকি অনেক বেশি। ইরানের রেভল্যুশনারি গার্ড হুঁশিয়ারি দিয়েছে, তেহরানের ভূখণ্ডে হামলা হলে যেকোনো মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। এ পরিস্থিতিতে গত বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনৈতিক প্রচেষ্টা চালু থাকলেও যুদ্ধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক ইরানি যুবকের মৃত্যু। দেশটির সরকারবিরোধী দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে এবং যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইরানভিত্তিক একাধিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, তেহরানের বাসিন্দা পুরিয়া হামিদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান—ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা নয়, বরং সরাসরি সামরিক পদক্ষেপ নিতে। ইংরেজিতে ধারণ করা প্রায় ১১ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন, সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা কয়েকটি চলমান যুদ্ধের হতাহতের চেয়েও বেশি। ভিডিও বার্তায় হামিদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে যেকোনো সমঝোতাকে নিহত বিক্ষোভকারীদের প্রতি ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন এবং বিদেশি সহায়তা ছাড়া বর্তমান সরকারকে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন। ভিডিওটি প্রকাশের পরপরই তিনি আত্মহত্যা করেন বলে ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। ঘটনাটি ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার পরিস্থিতি এবং বিদেশি হস্তক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ইরান সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সংযুক্ত আরব আমিরাতে লটারিতে বিপুল ভাগ্য খুলে গেল প্রবাসী বাংলাদেশি আলাউদ্দিন হাজী আবু সাঈদের। তিনি একটিমাত্র টিকিটে ১০ লাখ দিরহাম, যা প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার সমান, জিতে নেন। দীর্ঘ ২১ বছর ধরে দেশটিতে ব্যবসায় যুক্ত আলাউদ্দিন গত ছয় বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনে আসছিলেন। জেতা টিকিটটি তিনি আরও ৯ বন্ধুর সঙ্গে একত্রে ক্রয় করেছিলেন। আনন্দিত প্রবাসী জানান, এতদিনের চেষ্টা সার্থক হওয়ায় তিনি অবাক এবং খুশিতে সীমাহীন। খবর দিয়েছে গালফ নিউজ।