অপরাধ

দারোয়ানের হামলায় আহত প্রধান শিক্ষক, ১ জন গ্রেফতার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৫, ২০২৬

রাজধানীর আদাবর এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে ওই বিদ্যালয়ের দারোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বুধবার (৪ মার্চ) বিকেলে আদাবর থানাধীন রিং রোডে অবস্থিত বেগম নুরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের প্রায় ৩ কাঠা জমিতে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া টিনশেড ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন বিদ্যালয়ের দারোয়ান ধলু শিকদার। বিষয়টি নিয়ে ২০১৩ সাল থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি জায়গা খালি করেননি। পরবর্তীতে ২০২০ সালে তৎকালীন ম্যানেজিং কমিটির পক্ষ থেকেও তাকে পুনরায় লিখিত নোটিশ প্রদান করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের পরিকল্পনা থাকায় জমিটি খালি করার প্রয়োজন রয়েছে। এ প্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিক্ষক সভার সিদ্ধান্ত অনুযায়ী ধলু শিকদারকে এক মাসের সময় দেওয়া হয় এবং সংশ্লিষ্ট দপ্তরেও নোটিশের অনুলিপি পাঠানো হয়।
অভিযোগ করা হয়, ঘটনার দিন শিক্ষক সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় ধলু শিকদার ও তার স্ত্রী পারভীন তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। এ সময় তাদের মেয়ে তানজিলা আক্তারও পেছন থেকে হামলায় অংশ নেন।
ঘটনার পর প্রধান শিক্ষক আদাবর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ দারোয়ান ধলু শিকদারকে গ্রেফতার করেছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে এবং এর মধ্যে ধলু শিকদারকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

প্রতিকি ছবি
নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  নরসিংদীর বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী, ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আবুল কালাম(৪০)কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।    রোববার (১৯ এপ্রিল) দুপুরে বালুসাইর এলাকায় এ ঘটনাটি ঘটে। আটকের পর তিনি বলেন-‘ভুল করেছি, ক্ষমা করে দিন’। রোববার দুপুরেই নরসিংদীর বালুসাইর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় মাধবদী থানা পুলিশ।   ভুক্তভোগীর স্বজনেরা জানান, রোববার (১৯ এপ্রিল) সকালে শিশুটি বিদ্যালয়ে যায়, বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ কারি তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির কান্নায় প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষণ কারিকে আটক করে। শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করে।   এঘটনায় উত্তেজিত জনতা ধর্ষণ কারির বাড়ি ঘর ভাঙচুর করে। আটক আবুল কালাম সদর উপজেলা বালুসাইর এলাকার মৃত হালিম মাস্টারের ছেলে। এ ঘটনায় স্বজনরা মিছিল শেষে ধর্ষণ কারীর ফাঁসি দাবি জানান। মাধবদী থানার ওসি মো.কামাল হোসেন বলেন, ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।    

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ১৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ আটক ৪

ছবি: প্রতিনিধি

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে গভীর রাতে আসামির ঘরে ঢুকে এএসআই আটক, গণপিটুনির পর উদ্ধার

ছবি: প্রতিনিধি
জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেফতার

  শেরপুরে এক কিশোরীকে টার্গেট করে প্রায় সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর। শেরপুর সদর থানার মামলা নং-৪২ (তারিখ: ১৭ মার্চ ২০২৬, ধারা ৪২০/৪০৬) অনুযায়ী, ভুক্তভোগী ছাইদুর রহমান অভিযোগ করেন—তার ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির কন্যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবিত হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে “কবিরাজ” পরিচয়ে মো. খুরশেদ নামের এক প্রতারক ইমু অ্যাকাউন্টের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে। প্রতারক চক্রটি সমস্যার সমাধানের প্রলোভন দেখিয়ে ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত বিকাশের মাধ্যমে মোট ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়। পরে ১০ মার্চ ঝাড়ফুঁকের কথা বলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও আরও ১ লাখ টাকা নিয়ে নেয়। ঘটনার পর পুনরায় টাকা পাঠাতে গেলে দোকানদারের সন্দেহ হলে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায় এবং প্রতারণার বিষয়টি ধরা পড়ে। তদন্তে নেমে পিবিআই প্রযুক্তির সহায়তায় ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মুছা মিয়া (২৯) ও রফিকুল ইসলাম (২৮)-কে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল ময়মনসিংহের মাসকান্দা এলাকা থেকে চক্রের মূলহোতা মনির হোসেন (২১)-কে আটক করা হয়। মনিরের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ির পাশের বাগান থেকে মাটি খুঁড়ে প্রায় ২৫ ভরি ৯ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তদন্তে জানা যায়, চক্রটি ইমু ব্যবহার করে বিভিন্ন এলাকায় ব্যক্তিগত সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। পিবিআই জামালপুরের পুলিশ সুপার বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে চক্রটির মূল রহস্য উদঘাটন করা হয়েছে। তিনি সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন বা তান্ত্রিকের প্রলোভনে পড়ে যাচাই ছাড়া অর্থ লেনদেন না করার আহ্বান জানান।  

তানিয়া আক্তার এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পুলিশী পরিচয়ে প্রতারণার অভিযোগে পিকআপ চালক আটক

যাত্রাবাড়ীর ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে মন্দিরের কাছে কৃষকের গলাকাটা লাশ

ছবি: প্রতিনিধি
যাত্রাবাড়ীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১

  রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় আর্থিক লেনদেনজনিত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় এক কলেজছাত্রী নিহত ও একই পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে সংঘটিত এ ঘটনায় নিহত দিয়া আক্তার (২০) ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মৌসুমী আক্তার (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, অভিযুক্ত আবু মুসা নামে এক ব্যক্তি পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে ভোরে নবীউল্লাহর বাসায় উপস্থিত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে তা দ্রুত সহিংসতায় রূপ নেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটে, যার ফলে পরিবারের একাধিক সদস্য গুরুতরভাবে আহত হন। ঘটনার পর অভিযুক্তকেও আহত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটির প্রেক্ষিতে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত আছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রংপুরে পুলিশ হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ ৭ গ্রেফতার

বসুরহাটে স-মিল ভাঙচুর ও লুট, মির্জা কাদের-বুলবুলসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

0 Comments