বাংলাদেশ

শেরপুরে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

Icon
শেরপুর প্রতিনিধি>
প্রকাশঃ মার্চ ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল কার্যক্রমে পণ্যের বড় ধরনের ঘাটতির অভিযোগ উঠেছে। রবিবার (৮ মার্চ) পৌরসভা চত্বরে আয়োজিত ট্রাকসেলে বরাদ্দ থাকা প্রায় ৪০০ জন ভোক্তাদের মধ্যে প্রায় ৯০ জনের জন্য নির্ধারিত পণ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, কিছু ডিলার ও পৌরসভার অসাধু কর্মচারী বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলেছেন। ভোক্তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ট্রাকসেল কার্যক্রমে অনিয়ম চলছে, তবে এবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। অনেক ভোক্তা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য পাননি।
ঘটনার পর নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে খালি তেলের কয়েকটি কার্টন উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন। তিনি জানিয়েছেন, “অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ডিলার প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার বলেন, “পণ্য কম থাকার বিষয়ে আগে জানতাম না। পরে জানতে পেরে ঘাটতি পূরণের জন্য অন্য ট্রাকে পণ্য পাঠানো হয়েছে।”
টিসিবির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, “পণ্য বিতরণের বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি।”

বাংলাদেশ

আরও দেখুন
ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই-এর ইতিহাস ভুলে গেলেন: গোলাম পরওয়ার

বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে রোববার (৮ মার্চ) ১৮ রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় ওঠা ভুল ইতিহাস; আগামী নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে। আমরা জেলা, উপজেলা, ইউনিয়নসহ সকল স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নেব।” তিনি আরও বলেন, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি বিশ্ব মানবতার পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্রের সব ক্ষেত্রে তাকওয়াবান মানুষের দায়িত্ব দেওয়াই ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “সম্প্রতি সারাদেশে ইসলামের পক্ষে জাগরণ দেখা গেছে, কিন্তু ভোট কেড়ে নেওয়া হয়েছে।” সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক। উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।  

বরিশাল মার্চ ৮, ২০২৬ 0

প্রেসক্লাবে জরুরি সিদ্ধান্ত, মিলন ও সুরুজ আলী সাময়িক অব্যাহতি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালন, পুরস্কার পেলো চার কিশোরী

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

ছবি: প্রতিনিধি
শেরপুরে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল কার্যক্রমে পণ্যের বড় ধরনের ঘাটতির অভিযোগ উঠেছে। রবিবার (৮ মার্চ) পৌরসভা চত্বরে আয়োজিত ট্রাকসেলে বরাদ্দ থাকা প্রায় ৪০০ জন ভোক্তাদের মধ্যে প্রায় ৯০ জনের জন্য নির্ধারিত পণ্য পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন, কিছু ডিলার ও পৌরসভার অসাধু কর্মচারী বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলেছেন। ভোক্তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ট্রাকসেল কার্যক্রমে অনিয়ম চলছে, তবে এবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। অনেক ভোক্তা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য পাননি। ঘটনার পর নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে খালি তেলের কয়েকটি কার্টন উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন। তিনি জানিয়েছেন, “অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” ডিলার প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার বলেন, “পণ্য কম থাকার বিষয়ে আগে জানতাম না। পরে জানতে পেরে ঘাটতি পূরণের জন্য অন্য ট্রাকে পণ্য পাঠানো হয়েছে।” টিসিবির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, “পণ্য বিতরণের বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি।”

শেরপুর প্রতিনিধি> মার্চ ৮, ২০২৬ 0

দেশের তৈরি পাঞ্জাবি বিক্রি হচ্ছে বিদেশি নামে

কিশোরগঞ্জে তুলার গোডাউন সহ ৭টি ঘর আগুনে পুড়ে ২০ লাখ ক্ষয়ক্ষতি

ধানমন্ডি ৩২ নম্বরে নিষিদ্ধ মিছিল থেকে আ.লীগের ৪ কর্মী গ্রেফতার

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সদস্য নিহত হয়েছেন। নিহত আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) পানছড়ির মরাটিলা পদ্মিনীগ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে। ঘটনা সদর ইউনিয়নের বড়কোণা গ্রামে ঘটে। ইউপিডিএফ’র প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা গণমাধ্যমকে জানান, এই হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) দায়ী। বিজ্ঞপ্তিতে বলা হয়, আনন্দ ত্রিপুরা সাংগঠনিক কাজে বড়কোণা পাড়ায় গেলে আগে থেকে অবস্থান করা জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা ঘটনাটিকে “কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক” বলে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে সন্তু গ্রুপ পানছড়িতে খুন, অপহরণ ও সন্ত্রাস চালাচ্ছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি অবিলম্বে হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোলাগুলির শব্দ শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

খাগড়াছড়ি মার্চ ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দীর্ঘদিন পর মিলনমেলায় ঢাকা কলেজ ৯৬ ব্যাচ , ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শওকত হোসেন

ছাদখোলা জিপে টেন্ডার নিয়ন্ত্রণকারী ‘কালা শওকত’ অবশেষে গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে দুর্বৃত্তদের আগুনে বিএনপি কার্যালয় ধ্বংস

0 Comments